শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র’র মহান বিজয় দিবস উদযাপন : জাতির পিতার স্বপ্ন পূরনে আরও অবদান রাখার অঙ্গীকার
হাকিকুল ইসলাম খোকন : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার পূরণে আরও অবদান রাখার প্রতিশ্রুতি প্রদানের মধ্য দিয়ে গত ১৯ ডিসেম্বর সোমবার রাত ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ রেষ্ঠুরেন্টে জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের দিনগুলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ব্যাপক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয়ের ওপর শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের উদ্যোগে মহান বিজয়ের ৪৫তম বার্ষিকীর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়।
শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের সভাপতি জালাল উদ্দিন জলিলের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক কায়কোবাদ খানের পরিচালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুল করিম।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের ডাঃ মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের উপদেষ্ঠা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-এর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আলী আক্কাস, খন্দকার আলী আক্কাস, ফারুক হোসাইন, মৌলভী বাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ সিদ্দিকুল হাসান, নূরে আজম বাবু, জাহিদুল ইসলাম আকতার হোসেন,গোলাম কুদ্দুস, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ, আমরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ যুক্তরাষ্ট্রের আহবায়ক গোলাম এম খাঁন লিপটন, সৈয়দ ইকবাল হোসেন, আসাফ মাসুক, প্রকৌশলী মিজানুল হাসান, জেসমিন আক্তার কোহিনূর, এনায়েত হোসেন, আইয়ুব আলী, শরীফ কামরুল আলম হিরা, মাহবুব লস্কর , টি মোল্লা , নূরুল হক খান, নজরুল হক চৌধুরী, সৈয়দ ইকবাল হোসেন, জাকির হোসেন, এস এম আর মামুন, খাইরুল ইসলাম, সেলিম চৌধুরী,জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারন সম্পাদক জুয়েল আহমদ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিদের ব্যাপক সমাগমে মুখরিত এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনেও বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বহুমুখী সাফল্যের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাঁকে পুরস্কৃত করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, প্রবাসীরাও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নে সকল প্রবাসী বাঙালিকে আরও অবদান রাখার আহবান জানান।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সকল প্রবাসীকে তাঁদের নিজ গ্রামে ও শিক্ষাঙ্গনে বিজয় দিবস উপলক্ষ্যে খেলাধুলা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের আহবান জানান। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় আরও গভীরভাবে উদ্বুদ্ধ হবে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় ব্যাপক অবদান রাখতে সমর্থ হবে।
সবার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাঢা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








