Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শৈশবে ইন্দোনেশিয়ায় বর্ণবৈষম্যের শিকার শিশু ওবামা তার মাকে সৎ বাবার হাতে মারধর খাওয়ার দৃশ্যও দেখেছেন!

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: April 24, 2011 | 1:04 AM

ইউএসএনিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় বসবাসকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শিশু বয়সে তীব্র বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। ওবামার মায়ের সংকটময় জীবন নিয়ে জ্যানি স্কটের একটি বইতে এ তথ্য দেয়া হয়েছে। ‘সিঙ্গুলার উম্যান : দ্য আনটোল্ড স্টোরি অব বারাক ওবামা’স মাদার’ শীর্ষক এ বই কিছু দিনের মধ্যেই বাজারে আসবে। লন্ডনের দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়, হয়তো শিশু ওবামা তার মাকে সৎ বাবার হাতে মারধর খাওয়ার দৃশ্যও দেখেছেন, এমন তথ্যও দেয়া হয়েছে বইটিতে। ছেলে বারাক ওবামা রাজনৈতিক জীবনে পা রাখার আগেই ১৯৯৫ সালে ৫২ বছর বয়সে মা অ্যান ডানহ্যাম মৃত্যুবরণ করেন। আফ্রিকান বংশোদভূত বারাক হোসেন ওবামা সিনিয়রকে ১৮ বছর বয়সে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন পেশায় নৃ-তত্ত্ববিদ ডানহ্যাম। পরবর্তীকালে তিনি ওবামার প্রকৃত বাবাকে ডিভোর্স দিয়ে ইন্দোনেশিয়ার লোলো সোয়াতোরোকে বিয়ে করেন। মা ডানহ্যাম গতানুগতিক জীবনধারায় অভ্যস্ত ছিলেন না, যা ওবামা ও তার সৎ বোনের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। তবে এ যন্ত্রণাই পরবর্তীকালে তাকে অসাধারণ সাফল্য অর্জনের পথে অনুপ্রেরণা যুগিয়েছিল। বর্ণবৈষম্যেরও শিকার হয়েছিলেন তিনি। আমেরিকার এক অধিবাসী এলিজাবেথ ব্রায়্যান্ট সে সময় ইন্দোনেশিয়াতে ছিলেন। তিনি ওবামার মায়ের সঙ্গে একটি মধ্যাহ্নভোজ সারার পর উঠোনে হাঁটছিলেন। আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট মনের আনন্দে ছুটোছুটি করে বেড়াচ্ছিলেন। স্কট তার বইয়ের একটি অনুচ্ছেদে লিখেছেন, ঠিক এ সময় ইন্দোনেশিয়ার একদল শিশু-কিশোর ওবামার দিকে অবিরাম ছোট্ট ছোট্ট পাথর ছুঁড়ে মারছিল। তারা একটি দেয়ালের পেছনে খেলার ছলে লুকিয়ে ওবামার প্রতি বর্ণ-বিদ্বেষী  অসংখ্য মন্তব্য করছিল। ব্রায়্যান্ট বলেন, ছোট ওবামা এতে মোটেও বিচলিত না হয়ে এটাকে নিছক এক ধরনের খেলা মনে করে বেশ মজা পাচ্ছিলেন। স্কট তার বইতে ইন্দোনেশীয় এক ব্যক্তি সাম্যানের একটি অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন। ওবামার সৎ বাবাকে সাম্যান তর্ক-বিতর্কের একপর্যায়ে ওবামার মাকে বলতে শুনেছিলেন, আমি তোমাকে অসংখ্যবার সতর্ক করেছি। তুমি কেন এখনও বারবার একই ভুল করছো? সাম্যান পরবর্তীকালে ওবামার মায়ের মুখে মোটা কাপড় চেপে ধরতে দেখেছিলেন। ওবামার মা ডানহ্যামের নাক দিয়ে গলগল করে রক্ত পড়ছিল।

ট্যাগ:
Situs Streaming JAV