‘সংখ্যালঘুদের ওপর সহিংসতায় সমর্থন দেয়া বন্ধ করুন’-মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সহিংসতায় সমর্থন দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, আমরা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও রাজনীতিতে যারা নেতৃত্ব দিতে চান, আইন-শৃঙ্খলা নিশ্চিতে তাদের অবশ্যই সব কিছু করতে হবে এবং বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় সমর্থন দেয়া, উস্কানিমূলক বক্তব্য ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকতে হবে। একটি প্রশ্নোত্তর পর্বে গতকাল তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন তিনি। ওই মুখপাত্র কঠোর ভাষায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানান ও বলেন রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতা গ্রহণযোগ্য কোন উপাদান নয়। তিনি বলেন, আমরা সাম্প্রতিক সহিংস ঘটনাপ্রবাহে নিশ্চিতভাবেই হতাশ। আমরা কঠোরতম ভাষায় এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








