সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের মাকে মিশেল ওবামার পরামর্শ
এ প্রজন্মের সুপরিচিত সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের মাকে পরামর্শ দিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। তিনি বললেন, বাইবার এখনও কিশোর বয়সের। ক্রমবর্ধমান একটি শিশু। তার দেখভাল করতে তাকে সময় দেয়া উচিত তার মায়ের। মিশেল ওবামা এক সাক্ষাতকারে বলেছেন, বাইবারকে খুব কাছ থেকে জানতে পারেন তার মা। তার জীবন নিয়ে আলোচনা করতে পারেন। তিনি ধরতে পারেন তার ছেলের মাথায় কি আছে। কার কার সঙ্গে মেশে সে। কে তার বন্ধু। মিশেলের মতে, সব শিশুই তার মাকে সবার চেয়ে বেশি কাছে পেতে চায়। তার কাছ থেকে পরামর্শ চায়। এরই মধ্যে জাস্টিন বাইবার বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছে। ধরা পড়েছে মাদক, অ্যালকোহল ব্যবহারের কারণে। সমপ্রতি ডিম ছোড়ার এক ঘটনায় সে জড়িত। এর জন্য তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ গঠন করা হতে পারে। শুধু এখানেই শেষ নয়। কিছুদিন আগে এক নিষিদ্ধ পল্লীতে গিয়ে ধরা পড়েছে সে। তাকে কাপড়ে জড়িয়ে পুলিশ আটক করেছে, যাতে কেউ তার মুখ দেখতে না পায়। সদ্য প্রকাশ হওয়া এক ভিডিওতে দেখা গেছে ১৯ বছর বয়সী এই পপস্টার গত মাসে পুলিশের হাতে আটক হয় অবৈধ লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালানোর জন্য। এ সময় পুলিশ তাকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রহার করে। এমন নামকরা একটি পপ তারকার পরিণতিতে মিশেল ওবামা তার মাকে ওই পরামর্শ দিয়েছেন।মানবজমিন
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








