সন্তানদের জন্য সম্পদ রেখে যাবেন না বিল গেটস
ইউএসএনিউজএনওয়াই: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এবং শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, হাজার কোটি ডলারের সম্পদ দিয়ে কোনো ধরনের সাম্রাজ্য প্রতিষ্ঠার আগ্রহ তাঁর নেই এবং সন্তানদেরও এই বিপুল পরিমাণ অর্থের উত্তরাধিকারী করে যেতে চান না। গেটসকে উদ্ধৃত করে যুক্তরাজ্যভিত্তিক দ্য সান পত্রিকা এ খবর জানিয়েছে।
গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডার তিন সন্তান—জেনিফার (১৪), রনি (১১) ও ফোবি (৮)। বর্তমানে তিন হাজার ৪০০ কোটি ডলার সম্পদের মালিক গেটস। এখন পর্যন্ত তাঁরা গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে জনকল্যাণে এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছেন। এই তহবিল ব্যবহার করে বিশ্বের দরিদ্র দেশগুলোর ২৫ কোটি শিশুকে বিভিন্ন রোগের প্রতিষেধক দেওয়া হয়েছে।
বিল গেটসকে উদ্ধৃত করে সান জানায়, সন্তানদের এই অর্থকড়ি দিয়ে যাওয়াটা ঠিক হবে বলে তিনি মনে করেন না। সন্তান বা সমাজের জন্য এটা ভালো হবে না বলেই তাঁর ধারণা। পিটিআই অনলাইন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








