Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র নির্বাচন ১৭ নভেম্বর : দু’টি প্যানেল ও এক স্বতন্ত্র সভাপতি প্রার্থী

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: October 23, 2019 | 5:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাবাসীদের সংগঠন সন্দ্বীপ সোসাইটি অব ইউএসএ’র নির্বাচন-২০১৯ আগামী ১৭ নভেম্বর রোববার। এদিন সোসাইটির কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক (২০২০-২০২১) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ছিলো ১৯-২০ অক্টোবর শনি-রোববার (সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা), মনোনয়নপত্র গ্রহণ/দাখিল ২২-২৩ অক্টোবার মঙ্গল-বুধবার (সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা), মনোনয়নপত্র প্রত্যাহার ২৫ অক্টোবর (সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা), প্রার্থীতা বাছাই ও চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা ২৬ অক্টোবর শনিবার (সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা)। নির্বাচনের স্থান পিএস ১৭৯ মিলনায়তন। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সন্দ্বীপ সোসাইটি’র ৫ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিমনারের দায়িত্ব পালন করছেন নুরুচ্ছফা। কমিশনের সদস্যরা হলেন মোহাম্মদ এম সুজন, লুৎফর করিম, মোহাম্মদ তুহা ও এমলাক হোসেন ফয়সল। খবর ইউএনএ’র।

এদিকে গত শনিবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে মাওলানা আবুল কালাম সভাপতি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি এবার প্যানেল ছাড়া স্বতন্ত্রভাবে একাই নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। সোসাইটির বিগত ২০১৩ সালের নির্বাচনে তিনি প্যানেল করে সভাপতি পদে লড়েছিলেন। হেরে যান মাহফুজুল মাওলা নান্নুর কাছে। গতবারের নির্বাচনে একই পদে লড়বার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তিনি আর মাঠে আসেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে তিনহাজার ভোটারের সংগঠন সন্দ্বীপ সোসাইটি অব ইউএসএ। ভোটার হিসেবে বাংলাদেশ সোসাইটি’র পর এই সংগঠনের অবস্থান। বিগত ৬ বছর পর, এই সংগঠনে এবারও সরাসরি ভোটের নির্বাচন আশা করা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক রোববার (২০ অক্টোবর) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিন আব্দুল হান্নান পান্না এবং নুরুল আমিনের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এই দুইজনের নেতৃত্বাধীন প্যানেলই আনুষ্ঠানিকভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো সপ্তাহ জুড়ে। আব্দুল হান্নান পান্না সন্দ্বীপ সোসাইটির বর্তমান সভাপতি। শুরুতে, তার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান প্রার্থী হচ্ছেন বলে জনশ্রুতি থাকলেও এখন নিশ্চিত, তাদের যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম আলাউদ্দিন সাধারণ সম্পাদক পদে লড়বেন পান্নার প্যানেলে।

অপরদিকে সন্দ্বীপ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম এবার সাধারণ সম্পাদক পদে লড়ছেন। তিনি নুরুল আমিনের প্যানেলে থাকছেন বলে জানা গেছে। নুরুল আমিন একজন নির্মাণ ব্যবসায়ী ও গাছুয়া প্রবাসী দান তহবিল সংস্থার সাবেক সভাপতি।
নুরুল আমিনের রানিংমেট কে হচ্ছেন? অনেক জল্পনা কল্পনা এ নিয়ে। তার প্যানেলে কারা থাকছেন এনিয়ে প্রবাসী সন্দ্বীপবাসীদের মাঝে নানা আলোচনা চলছে। নুরুল আমিন তার নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে বলেন- ‘একটা স্বচ্ছ আর জবাহদিহিমূলক সংগঠন প্রতিষ্ঠা করা। সমিতির কর্মকান্ডকে শুধু দাফন-কাফনে সীমাবদ্ধ না রেখে কিছু সুদূর প্রসারী কাজ করাই আমার লক্ষ্য।’

এদিকে নির্বাচন পরিচালনার জন্য ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউ এলাকায় নির্বাচনী কার্যালয় সাজিয়েছেন নুরুল আমিন। সেখানে বসে আলোচনায় তিনি জানালেন, সন্দ্বীপবাসীর যারা যুক্তরাষ্ট্রে নতুন আসেন, তাদের ভবিষ্যত গড়ে দেয়ার জন্য সমিতি কাজ করবে। পাশাপাশি, নতুন প্রজন্মের কাছে সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে কাজ করার প্রতিশ্রুতি দেন নুরুল আমিন।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আব্দুল হান্নান পান্না প্রবাসী সন্দ্বীপবাসী তথা ভোটারদের উদ্দেশ্যে ফেসবুকে বলেছেন-‘আপনারা চেয়েছিলেন বলে ২০১৩ সালে, ৬ বছর আগে, আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম। আমি মনে করি, এখনো কিছু করার বাকি আছে আমার। আমি বরাবরই বলে এসেছি, এদেশের মূলধারার সমাজের সাথে, রাজনীতির সাথে, আমেরিকান আর্থসামাজিক অবস্থার সাথে আমাদের অভিবাসী কমিউনিটির গভীর সংযোগ দরকার।’

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV