সম্পাদক হচ্ছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা
ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা এবার সম্পাদক হচ্ছেন। তাকে দেখা যাবে আই-ভিলেজ (রঠরষষধমব) নামে একটি অনলাইন ম্যাগাজিনের সম্পাদক হিসেবে। বার্তা সংস্থা এপি জানায়, ওই অনলাইনে তাকে বানানো হচ্ছে অতিথি সম্পাদক। আই-ভিলেজ নামের নারীদের ওই ওয়েবসাইট সোমবার জানিয়েছে, তাদের প্রস্তাবে রাজি হয়েছেন মিশেল। এতে বলা হয়, মিশেল ওবামা আই ভিলেজ-এর স্টাফদের সঙ্গে সামনের চ্যালেঞ্জ কি কি হতে পারে তা চিহ্নিত করার চেষ্টা করছেন। তারা কাজ করছেন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার, ব্যস্ত পরিবারের সিডিউলে কিভাবে সমতা আনা যায় তা নিয়ে। মিশেল ওবামা এক বিবৃতিতে বলেছেন, আমরা সফলতার গল্প, সতর্কতামূলক গল্পসহ বিভিন্ন বিষয়ে মতামত ভাগাভাগি করেছি। আমরা কথা বলেছি, কিভাবে শিশুদের স্বাস্থ্য রক্ষা করতে হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








