Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের ‘জাতীয় শোক দিবস’র মাসব্যাপি কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের দৃঢ় প্রত্যয় (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: August 24, 2020 | 2:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’র ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর চলমান মাসব্যাপি কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
গত ২৩শে আগস্ট নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

উদযাপন কমিটির আহ্বায়ক সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা এবং মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা জামাল হুসেন। মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি’র এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ইভেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, প্রধান সমন্বয়কারী জামাল আহমেদ ও সদস্য সচিব নূরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বদরুল হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ,

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মোহাম্মদ এন মজুমদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আওয়ামীলীগ নেতা হাজী এনাম, সোলায়মান আলী, ফারুক হোসাইন, ডা. টমাস দুলু রায়, মকবুল তালুকদার, শাহানারা রহমান, মুজিবুর রহমান,

শাহীন আজমল, রফিকুল ইসলাম, রফিকুর রহমান, সাখাওয়াত আলী, গোলাম রব্বানী, শাহাদাৎ হোসেন, নুরুল আহিয়া, আবু লেইস চৌধুরী চেয়ারম্যান, পীরজাদা নুরুল আবেদীন, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা প্রফেসর সাইয়েদ মুজিবুর রহমান, খবির উদ্দিন, মিয়া মো. দাউদ, কয়সারুজ্জামান

কয়েস, জুনেদ চৌধুরী, নুরে আলম জিকু, রুহেল চৌধুরী, সুব্রত তালুকদার, সালেহ চৌধুরী, আবদুর রহমান, শ্যামল কান্তি চন্দ, রাজু আহমেদ মোবারক, মাহমুদা রহমান, তানিয়া রহমান, গৌস খান, হুসেন আহমেদ, মিনহাজ শরীফ রাসেল, লস্কর জুয়েল, ইঞ্জিনিয়ার নিখিল রায়, সালাউদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান, এসএম কিবরিয়া, যুবলীগ নেতা সাদিকুর রহমান, মিজান চৌধুরী, মামুন সরকার, মিনু চৌধুরী, আতাউর রহমান, মুজিবুর রহমান, রবিউল ইসলাম, আজাদুল কবির, এইচ এম ইকবাল, তোরন সৌরব কিবরিয়া, মনিরুল আলম দীপু, জুয়েল মোহাম্মদ জামান, মো. নূর উদ্দিন মজুমদার প্রমুখ। কবিতা পাঠ করেন পল্লব সরকার।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবদুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন নীলোৎপল সরকার ধ্রুব এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায়। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৮শ তবারক বিতরণ করা হয়। কোট পিনও বিতরণ করা হয়।
বক্তারা পনের আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সার্বিক সহযোগিতায় আরো ছিল বাংলা টাউন সুপার মার্কেট, আল আকসা রেস্টুরেন্ট, পার্টি হল ও গ্রোসারী, মক্কা-মদীনা সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট, খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজ, নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চায়নিজ, ডা. শাহ আলম, লুৎফর করীম, আক্তার হোসেন, মোহাম্মদ এন মজুমদার, প্রিমিয়াম সুইটস অ্যন্ড গ্রোসারী, ইত্যাদি বাজার ও হালাল ফুড মার্কেট, স্পাইস আপ রেস্টুরেন্ট, প্যাকসান রেস্টুরেন্ট, পসরা গ্রোসারী, হালাল হট ফ্রাই চিকেন, ফালগুনী ফুড অ্যান্ড ক্যাটারিং, দেশী বাজার, এশিয়ান ড্রাইভিং স্কুল, মামুন’স টিউটরিয়াল, মার্কস হোম কেয়ার-আলমাস আলী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উলপলক্ষে গত ১লা আগস্ট মাসব্যাপি কর্মসূচি শুরু করে। আগামী ৩১ আগস্ট এ কর্মসূচি শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV