সরকারি ঋণসীমা বাড়ানোর আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ওবামার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ৪০ হাজার কোটি ডলারের বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে ঋণ না নেয়া হবে অযৌক্তিক। শুধু ব্যয় সংকোচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষে বাজেট ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। গত সোমবার হোয়াইট হাউস এক প্রেস কনফারেন্সে ওবামা বলেন, কংগ্রেস যদি সরকারকে ঋণ নেয়ার কর্তৃত্ব না দেয় তাহলে বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তার টাকা ছাড়ে বিলম্ব ঘটবে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য যথাসময়ে ঋণসীমা বাড়ানোর জন্য কংগ্রেসের প্রতি আহবান জানান ওবামা। খবর বিবিসি ও সিনহুয়ার।
সরকারি ঋণসীমা ১৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। রিপাবলিকানরা ঋণসীমা বাড়ানোর পরিবর্তে ব্যয় সংকোচনের পক্ষে। ওবামা বলেন, ঋণসীমা বাড়ানোর বিরোধিতা করা অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান
বেন বারনানকে ইতিমধ্যে ঋণসীমা বাড়ানোর জন্য আইন প্রণেতাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সরকার তার বিল সঠিকভাবে পরিশোধ করছে না-এধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কংগ্রেসের উচিত ঋণসীমা বাড়ানো।ইত্তেফাক
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








