Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে কার্বন নি:সরণ

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: May 30, 2011 | 11:18 AM

ইউএসএনিউজ ডেস্ক: কার্বন নিঃসরণ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বিশ্ব তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে বলে আশংকা করা হচ্ছে। সোমবার গার্ডিয়ান পত্রিকায় একথা বলা হয়। আন্তর্জাতিক জ্বালানী সংস্থার (আইইএ) এক জরিপে বলা হয়, ২০১০ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পাশাপাশি কার্বন ডাই অক্সাইড নি:সরণ এক দশমিক ছয় গিগাটন বেড়ে যায়। এটাই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃদ্ধি। জরিপটি এখনও প্রকাশ করা হয়নি। আইইএর প্রধান অর্থনীতিবিদ ফেইথ বাইরোল ব্রিটিশ পত্রিকাকে বলেন, কার্বন ডাই অক্সাইড নি:সরণ সংক্রান্ত এটা সবচেয়ে ভয়াবহ সংবাদ। তিনি আরো বলেন, তাপমাত্রা দুই ডিগ্রির নিচে বজায় রাখা চরম চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন তাপমাত্রা দুই ডিগ্রির বেশি হওয়া মানে জলবায়ু পরিবর্তন ভয়াবহ থাকার ধারনা করা। আইইএ হুশিয়ার করে দিয়ে বলেছে যে, ২০২০ সাল নাগাদ জ্বালানী সংক্রান্ত নি:সরণ ৩২ গিগাটনের বেশি হওয়া উচিৎ হবে না। জরিপে দেখা যায়, ২০১০ সালে ৩০ দশমিক ৬ গিগাটন কার্বন ডাই অক্সাইড নি:সরিত হয়েছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের নিকোলাস স্টার্ন ভবিষ্যবাণী করেছেন যে, নি:সরণ না কমালে পরিনতি হবে ভয়াবহ।

ট্যাগ:
Situs Streaming JAV