সর্বধর্মীয় নেতাদের অংশগ্রহণে জ্যাকসন হাইটস কমিউনিটির মার্টিন লুথার কিং ডে পালন
স্বপ্নের দেশ আমেরিকা। অর্থ, বিত্ত ও প্রতিপত্তির এই স্বপ্ন সকলের নিকট সোনার হরিণের মত হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে মানবতার মহাস্বপ্ন বাস্তবায়নে যে সিংহ পুরুষ তার স্বপ্নের কথা দিয়ে কেবল আমেরিকা নয় বরং সারা বিশ্বের মানবতার বিবেককে নাড়া দিয়েছিলেন, তার নাম ড. মার্টিন লুথার কিং। রাষ্ট্রীয় সরকারী ছুটির দিন গত সোমবার, ১৬ই জানুয়ারী ২০১৭ তৃতীয় বারের মত এবারও জ্যাকসন হাইটস কমিউনিটি কিং এর জন্মোৎসব পালনের মাধ্যমে স্থানীয় রেনেসা চাটার্ড স্কুল অডিটরিয়ামে প্রাণভরে স্মরণ করল সত্যিকারের মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংকে। ২০১৫ সনের জানুয়ারী থেকে কিংবদন্তী কিং এর স্বপ্নের ধারাবাহিক বাস্তবতাকে সচল রাখতে জ্যাকসন হাইটস্ কমিউনিটির বিশেষ একটি গ্রুপ এই আয়োজনটি শুরু করে। স্থানীয় মোহাম্মদী সেন্টার প্লানিং কমিটির সদস্য হয়ে গত দুই বৎসর যাবৎ এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে, উদ্দেশ্যে, ২০১২ সনে নবী মুহাম্মদের (সাঃ) জন্মোৎসবেও আমেরিকায় সরকারী ছুটির যে প্রচারনা শুরু হয়েছে তার ধারাবাহিকতাকেও একই স্বপ্নের সফলতায়রূপ দেয়া। মার্টিন লুথার কিং জন্মোৎসব অনুষ্ঠানটিতে মোহাম্মদী সেন্টারের অর্ন্তভূক্তির কারণ হিসেবে বিশিষ্ট ইমাম ও মূলধারার আন্তঃধর্মীয় এক্টিভিষ্ট কাজী কায়্যূম বলেন “সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার কোন ভেদাভেদ নেই” এই কথাটি আজ থেকে ১৪শত বছরেরও পূর্বে ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) সর্বপ্রথম বলে গিয়েছেন। মার্টিন লুথার কিং, যিনি নবী মুহাম্মদের (সাঃ) অত্যন্ত প্রণিধান যোগ্য জীবন্ত এই কথাটি অনুসরণ করে আমেরিকায় “আমার একটি স্বপ্ন আছে বা আমি একটি স্বপ্ন দেখছি” বাণী দিয়ে মানুষের মন জিতে নেয়ার পরিপ্রেক্ষিতে যদি তার নামে সরকারী ছুটির দিন ঘোষনা হয় তবে নবী মুহাম্মদ (সাঃ) এর জন্মের দিন অর্থাৎ এপ্রিল মাসের শেষ সোমবার (৫৭০ খ্রিষ্টাব্দ) যেদিন নবী মুহাম্মদ (সাঃ) মানবীয় অন্ধকারে আলোর ঝলক ছড়িয়ে মানবতার মুক্তির দিশারী হয়ে জন্ম গ্রহণ করেছিলেন তার জন্মদিনে কেন আমেরিকায় সরকারী ছুটির দিন হবে না। আমেরিকায় ঈদে মিলানুন্নবীর দিনে মোহাম্মদী সেন্টারে এই দাবীর সমর্থনে বাংলাদেশ থেকে আগত বদরপুর দরবার শরীফের স্বনামধন্য পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ডাঃ সায়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীও এবারের কিং জন্মোৎসবে বিশেষ অতিথি হয়ে যোগদান করেন। অনুষ্ঠানে কমিটির সদস্য ও কমিউনিটির বিশিষ্ট জনেরা ছাড়াও স্থানীয় কাউন্সিল মেম্বার ডানিয়াল ড্রম, পুলিশ কর্মকর্তা মিশেল ইরিজারিও বক্তব্য পেশ করেন। ছোট কিশোর কিশোরীরাও কিং জীবনের বিভিন্ন দিক থেকে আলোচনা করে অনুষ্ঠানের সৌন্দর্য্য বৃদ্ধি করেন। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








