Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

সর্বোচ্চ নাগরিক সম্মাননা নিতে যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: April 15, 2013 | 7:47 AM

ড. মুহাম্মদ ইউনূসনোবেল পদক বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল গ্রহণ করবেন। আগামী বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে। পদকটি গ্রহণের জন্য তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মার্কিন কংগ্রেসের স্পিকার জন বায়নারের কাছ থেকে ড. ইউনূস সম্মাননা গ্রহণ করবেন। এরপর কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি বক্তব্য দেবেন। তাঁর বক্তব্যে সামাজিক বাণিজ্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণ-বিষয়ক ধারণা প্রাধান্য পাবে বলে ইউনূস সেন্টার সূত্র জানিয়েছে। নিউইয়র্কের এক হোটেল থেকে দেওয়া প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এ সম্মাননা আমার ব্যক্তিগত নয়, বাংলাদেশের।’ মার্কিন কংগ্রেসের উভয় পক্ষের সম্মতিতে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয়ে থাকে। সারা বিশ্বে অর্জন ও অবদান বিবেচনা করে মার্কিন আইনপ্রণেতারা এ সম্মাননা দিয়ে থাকেন। ১৯৭৬ সালে প্রথমবারের মতো এ সম্মাননা প্রদান করা হয়। মার্কিন কংগ্রেসে প্রথম কোনো বাংলাদেশির এমন সম্মানে প্রবাসীরা আনন্দিত। ড. ইউনূসই প্রথম বাংলাদেশি, যিনি এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে প্রেসিডেন্ট গোল্ড মেডেল প্রদান করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম দফা নির্বাচিত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে ওই সম্মাননা দেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা মনে করেন, বিশ্ব পরিস্থিতির বর্তমান সময়ে ড. ইউনূসের এ সম্মাননা প্রাপ্তি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।প্রথম আলো
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV