Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

সাংসদ আব্দুল মান্নান’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: January 22, 2020 | 12:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের ভায়রা ভাই, বগুড়া-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

গত ১৮ই জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষিবিদ আব্দুল মানান (ইন্নালিল্লাহি…রাজিউন)।

এক শোক বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ছাত্র জীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। পঁচাত্তর পরবর্তীতে আওয়ামী লীগের দুঃসময়ে দলের কান্ডারীদের মধ্যে অন্যতম ছিলেন কৃষিবিদ আব্দুল মান্নান। ১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার পর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে যারা নেত্রীর পাশে ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল মান্নান। আমরা জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য জনাব আব্দুল মান্নানের অসুস্থতার কথা শুনেই সস্ত্রীক বাংলাদেশে ছুটে গেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রে ফিরলেই কৃষিবিদ আব্দুল মান্নানের জন্য শোক সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV