সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের মুজিব বর্ষ উদযাপন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের স্থপতি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন তথা ‘মুজিব বর্ষ’ উদযাপন করা হয়েছে। গত সতেরো মার্চ, মংগলবার সন্ধ্যায় স্থানীয় একটি ভেনুতে সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া.আহসান হাবীব, আবদুল জামিল,গোলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, ফরহাদ সিদ্দীক, রওশন উদ্দীন, নির্বাহী সদস্য শহীদ খান প্রমুখ। সভা সনচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এনামুল হক চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক গুণাবলির শ্রেষ্ঠতম অনুষঙ্গ ‘ঔদার্য’।মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাসে গুটিকয়েক মানুষ এই বিরল গুণের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধু তাঁর বিশাল মানবিক ঔদার্য দিয়েই কোটি কোটি মানুষের নেতা হয়েছিলেন, কোটি মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন, তাদের নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করতে পেরেছিলেন, সর্বেপরি বাঙালির জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্রের বাস্তবায়ন করে দিয়েছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তানি জান্তার বিরুদ্ধে সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের বড় একটি সময় কারাগারেই কাটাতে হয়েছে । কিন্তু এ দেশের শোষিত-বঞ্চিত মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর দায়িত্ববোধে বারবার জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে লড়ে গেছেন তিনি। তাঁর বজ্র হুংকারে বারবার পিছু হটেছে পাকিস্তানি শাসকেরা।বাংলার মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন তিনি। শেখ মুজিব হয়ে উঠেছিলেন এ দেশের মানুষের শেষ কথা, শেষ আশ্রয়।
সভায় বক্তারা আরো বলেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। যে স্বাধীন দেশ বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন এবং সারা বিশ্বে তার উন্মেষ ঘটিয়েছেন তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানানোর সহজ উপায় হলো তার আদর্শকে মাথায় নিয়ে যে যার অবস্থানে থেকে দেশ এবং দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের নানামুখী ভূমিকার কথা তুলে ধরেন। সভায় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রবাসে সক্রিয় স্বাধীনতা বিরোধী শক্তির কূটচালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








