সাউথ জার্সিতে করোনায় শিক্ষাবিদ পার্থ প্রতিম চৌধুরীর মৃত্যু
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- শিক্ষাবিদ, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক, হাজী মুহাম্মদ মহসীন কলেজের সাবেক অধ্যাপক, কধুরখীল জলিল আম্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরী গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আটাওর বছর। মৃত্যুর পূর্বে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, পুএ বধূ, জামাতা, নাতনী, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিক্ষাবিদ পার্থ প্রতিম চৌধুরীর পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ার সুরমা গ্রামে। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উপদেষ্টার পদ অলংকৃত করেন। সুলেখক পার্থ প্রতিম চৌধুরীর প্রকাশিত গ্রন্হের মধ্যে বিএসসসি রসায়ন, আমার কানুনগোপাড়া, আমেরিকার যত কথা উল্লেখযোগ্য ।
স্যার আশুতোষ সরকারী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম, সহ সভাপতি দীপন চৌধুরী ও সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী শিক্ষাবিদ পার্থ প্রতিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








