সাকা চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে তাৎক্ষণিক বিক্ষোভ-সমাবেশ
এনা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপিকে গ্রেফতারের সংবাদ জানার পরই ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা) যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে অর্ধ শতাধিক নেতা-কর্মী এ বিক্ষোভে অংশ নেন। এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী আজম।
বক্তারা বলেন, জননেতা সালাহউদ্দিন কাদেরকে মুক্তি না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে আন্দোলন চলবে। বিক্ষোভ করা হবে জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে। এ সময় ‘সাকা চৌধুরীর মুক্তি দাবিতে বিভিন্ন প্লেকার্ড-পোস্টার বহন করেন নেতা-কর্মীরা। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি নেতা আবু সুফিয়ান, আবুল কাশেম, নূর মোহাম্মদ, শাহ আলম ভূইয়া, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ প্রমুখ। এদিকে স্যাটেলাইট টিভিতে সালাহউদ্দিন কাদেরকে গ্রেফতারের সংবাদ জানার পর তার লন্ডনে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব কমরউদ্দিন, নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদউল্লাহ মামুন এবং আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন পৃথক পৃথক বিবৃতিতে সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








