সাক্ষাৎকারে ওবামা দম্পতি মালিয়া’র এখন মোবাইল ফোন রয়েছে

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা এবার হোয়াইট হাউসে তাদের বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। এবিসি নিউজের বারবারা ওয়ালটার্সের সঙ্গে বুধবার সমপ্রচারিত এক সাক্ষাৎকারে ওবামা দম্পতি তাদের পারিবারিক জীবনের অনেক কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে তারা জানান, তাদের কন্যা মালিয়ার এখন মোবাইল ফোন রয়েছে। মোবাইলে মালিয়া কার সঙ্গে কথা বলছে এ ব্যাপারে তারা উদ্বিগ্ন কিনা জানতে চাইলে মিশেল ওবামা বলেন এ ব্যাপারে তারা মেয়েকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে রেখেছেন। তবে তিনি বলেন- মেয়েদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয় এবং তারা বেশ কিছু নিয়ম মেনে চলে। মিশেল বলেন এ পর্যবেক্ষণের অর্থ হচ্ছে যখন খুশি আমি তাদের কক্ষে ঢুকে জিজ্ঞেস করতে পারি সে কার সঙ্গে কথা বলছে এবং সে কি স্কুলের হোমওয়ার্ক নিয়ে কথা বলছে কি না? বারাক ওবামা এতে যোগ করে বলেন তার মেয়েরা খুব ভাল, মিথ্যে বলতে পারে না। তিনি বলেন, মালিয়া এখন এমন বয়সে উপনীত হচ্ছে যখন সে ছেলেদের কাছ থেকেও ফোন কল পেতে শুরু করবে। প্রেসিডেন্ট দম্পতি তাদের ২০ বছরের বৈবাহিক জীবন নিয়েও কথা বলেন। ওবামা বলেন, প্রত্যেকের বৈবাহিক জীবনেই সুখ-দুঃখ রয়েছে। তবে আমি মনে করি, কঠিন সময় অতিক্রম করার মাধ্যমে উভয়ের মধ্যকার শ্রদ্ধা এবং ভালবাসা আরও গভীর হয়। এর আগে মিশেল ওবামা রাজনীতিতে যোগ দিতে পারেন বলে যে ধারণা করা হয়েছিল তাতে একেবারে পানি ঢেলে দিয়েছেন মিশেল ওবামা নিজে। তিনি বলেছেন, রাজনীতি করার মতো ধৈর্য তার নেই। তিনি বলেন, আমি আমার স্বামীকে দেখে শিখেছি যে, এজন্য প্রচণ্ড ধৈর্য প্রয়োজন। এটা মোটেও সহজ কাজ নয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








