Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাগরে সমাহিত ওসামা বিন লাদেন : মার্কিন সংবাদ মাধ্যম

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: May 2, 2011 | 10:53 AM

ইউএসএনিউজ ডেস্ক:  আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে সমুদ্রে সমাহিত করা হয়েছে। পাকিস্তানে মার্কিন গোয়েন্দা বাহিনীর হামলায় তিনি নিহত হন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম একথা জানায়। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন, এমএসএনবিসি ও ফক্স জানায়, যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা বিন লাদেনের লাশ সমুদ্রে সমাহিত করার খবর তাদেরকে নিশ্চিত করেছেন। তবে এব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

 

এ খবর নিশ্চিত করার জন্য এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে মার্কিন কর্মকর্তাদের কোন সাড়া মেলেনি। তবে এর আগে লাদেনের লাশ দাফনের ব্যাপারে একজন প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ইসলাম ধর্মের বিধান মেনেই লাদেনের লাশ সমাহিত করা হয়েছে। তিনি বলেন, বিষয়টিকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। কাজেই এ ব্যাপারে কোন প্রকার কার্পণ্য করা হয়নি। এর আগে এবিসি টেলিভিশনের খবরে বলা হয়, সমুদ্রে লাদেনের লাশ সমাহিত করা করা হবে, যাতে তার অনুসারিরা লাদেনের সমাধি স্থলকে মাজারে পরিণত করতে না পারে। 

 
ট্যাগ:
Situs Streaming JAV