সাত মহাদেশের শৃঙ্গ জয়ের সূচনা করলো নাজরীন
বাংলানিউজ: স্বাধীনতার চল্লিশতম বার্ষিকী সামনে নিয়ে সাত মহাদেশের সর্বোচ্চ সাত পর্বত শৃঙ্গে ওঠার অভিযানে যাত্রা শুরু করেছেন ওয়াসফিয়া নাজরীন। গতকাল রাতে ইউরোপ মহাদেশের জর্জিয়ার মাউন্ট আলব্রাসে অভিযানে রওনার মধ্য দিয়ে শুরু হয় নাজরীনের অভিযান। গতকাল সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক ফ্ল্যাগ অব সেরেমনিতে ওয়াসফিয়া বলেন, ‘আজ রাতে আমি ইউরোপের উদ্দেশে রওনা দিচ্ছি। আগামীকাল ৩রা জুলাই মাউন্ট আলব্রাসে অভিযানে যাত্রা শুরু করেছেন। আরোহণের উদ্দেশে যাত্রা করবো। প্রতিটি পর্বত শীর্ষে আরোহণের নির্দিষ্ট কিছু সময় রয়েছে। তারপরও আগামী এক বছরের মধ্যে সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।’ মাউন্ট আলব্রাসের পরে আফ্রিকার কিলিমাঞ্জারো, দক্ষিণ আমেরিকার একাঙ্গাগুয়া, অ্যান্টার্কটিকা মহাদেশের ভিনসনমাসিস, এশিয়া মহাদেশের মাউন্ট এভারেস্ট, উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলে, ওশেনিয়া মহাদেশের পানকাটজায়া পর্বতশৃঙ্গে আরোহণ করবেন নাজরীন। তার পর্বত আরোহণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও রেনেটা কোম্পানি। ফ্ল্যাগ অব সেরেমনিতে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়। অনুষ্ঠানে সারা যাকের বলেন, ‘ওয়াসফিয়া বাংলাদেশের সাহসী ও উদ্যোগী নারীদের জন্য এক জ্বলন্ত উদাহরণ। মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে কোন নারীর পাহাড়ের চূড়ায় আরোহণের এমন সাহসী সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়, যা অন্য বাঙালি নারীদের শিকল ভেঙে বাইরে এসে কাজ করতে উদ্বুদ্ধ করবে।’মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








