Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাদা-কালোর ওএস আনছে অ্যাপল!

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: May 26, 2013 | 12:11 PM

                                            অনলাইন ডেস্ক : আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন এই অপারেটিং সিস্টেমটি আইওএসের সপ্তম সংস্করণ হবে। সম্প্রতি এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ইউজার ইন্টারফেসকে নতুন সংস্করণে ঢেলে সাজাতে যাচ্ছে অ্যাপল। এতে রঙের ক্ষেত্রে সাদা-কালোর প্রাধান্য থাকছে আর একে আরও সহজ ও ব্যবহার-বান্ধব করতে কাজ করছে অ্যাপল। এ অপারেটিং সিস্টেমে মেইল, ক্যালেন্ডার বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো দেখতে আরও সুবিধা হবে। এদিকে অ্যাপল-ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক জানিয়েছে, ‘ইনসবার্ক’ কোড নাম দিয়ে তৈরি হচ্ছে আইওএস৭। অ্যাপলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেমটিতে থাকবে ‘ফ্ল্যাট’ বা সাধারণ ইউজার ইন্টারফেস। এটি হবে অনেকটাই মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম মেট্রো বা মডার্ন ইউজার ইন্টারফেসের মতো। তবে নকশা ও ইন্টারফেসে পরিবর্তন আসলেও আইওএসের মূল গঠনে তেমন কোনো পরিবর্তন আসবে না। এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনেও আইওএস৭-এর ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনার তথ্য প্রকাশিত হয়েছিল। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, আইওএসের নতুন অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসের পরিবর্তন এলে অ্যাপলের ডিফল্ট ইউজার ইন্টারফেসনির্ভর অ্যাপ নির্মাতাদের অ্যাপ্লিকেশন তৈরিতে পরিবর্তন আনতে হতে পারে। তবে যাঁরা নিজস্ব ইউজার ইন্টারফেস ব্যবহার করেন, এক্ষেত্রে তাঁদের কোনো সমস্যা হবে না। চলতি বছরের জুন মাসের ১০ তারিখে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে নতুন প্রজন্মের আইওএসের ঘোষণা দিতে পারেন অ্যাপলের ডিজাইন গুরু হিসেবে খ্যাত জনি আইভ।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV