Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাদ এরশাদকে নির্বাচিত করায় রংপুরবাসীকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কৃতজ্ঞতা : ৯০ দিন অতিক্রম করলে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি আর নয়-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: October 8, 2019 | 7:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুতে রংপুর ৩ শূন্য আসনে উপ নির্বাচন গত ৫ই অক্টোবর অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে রাহগির আল মাহি সাদ এরশাদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করায় রংপুরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।

এই উপলক্ষ্যে গত ৬ই অক্টোবর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, মহিলা নেত্রী শাহানাজ বেগম, বীণা বর্মণ, ছাত্র সমাজের সভাপতি ফরহাদ চৌধুরী, যুব সংহতি শাখার রহিম প্রমুখ।

রংপুরবাসী প্রয়াত নেতা এরশাদ এর প্রতি সম্মান জানান, নির্বাচিত সাদ এরশাদকে অভিনন্দন জানান। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দিয়ে আওয়ামীলীগ প্রার্থী প্রত্যাহার করায়। তাতে প্রমাণ করে প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে মৃত্যুর পর সম্মান জানান। দেশে এখন যেভাবে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে তা জাতীয় পার্টি সমর্থন জানায়। সাবেক সংসদ মুনিম চৌধুরী বাবু বলেন, জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি যদি ৯০ দিন অতিক্রম করে তাহলে তারা আর আহ্বায়ক কমিটি ব্যবহার করতে পারবে না। আমি দেশে গিয়ে চেয়ারম্যানের সাথে বিস্তারিত আলোচনা করব জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নিয়ে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV