Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সাধারণ ফ্লুর সঙ্গে করোনাভাইরাসের মিল-অমিল

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: March 10, 2020 | 7:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন সংক্রমিত পুরো বিশ্ব। মোট ১০৮টি দেশে সংক্রমণ ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের। সর্বত্রই এখন করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। কিছুদিন আগেও মানুষের জ্বর, ঠান্ডা লাগা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা করলে সাধারণ ফ্লুর কথাই ভাবা হতো। কিন্তু এখন এসব উপসর্গ দেখা দিলেই করোনাভাইরাস (কোভিড-১৯) থাবা বসাল কিনা নিয়ে তা নিয়ে শুরু হচ্ছে নতুন চিন্তা।

সাধারণ ফ্লু ও করোনাভাইরাস -এই দুই ধরনের জ্বরের উপসর্গে এতটাই মিল যে রোগ নির্ণয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। অনেক সময় আবার অসুখ ধরা পড়তেও দেরি হচ্ছে। তাই এ বিষয়ে আগে থেকেই সচেতন থাকা জরুরি।

রোগ নির্ণয়ের সুবিধার জন্যই জেনে রাখা ভালো, এই দুই জ্বরের ধরন কেমন। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা অবলম্বনে জেনে নিন সাধারণ ফ্লু ও করোনাভাইরাসের মধ্যে কিছু মিল ও অমিল-

সাধারণ ফ্লুর সঙ্গে করোনার মিল

– দুই ধরনের ফ্লু-ই ভাইরাসবাহিত।

– দুই রোগই সংক্রমণজনিত।

– মানবশরীর থেকেই ছড়িয়ে পড়তে সক্ষম।

– দুই ধরনের ফ্লু-ই সময়মতো সচেতন না হলে বা বাড়াবাড়ি আকার ধারণ করলে নিউমোনিয়ার দিকে বাঁক নিতে পারে।

সাধারণ ফ্লুর সঙ্গে করোনার অমিল

– সাধারণ ফ্লু ও করোনা দুই-ই ভাইরাসজনিত অসুখ হলেও দুই রোগের ভাইরাস সমগোত্রীয় নয়। সাধারণ ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপে হয়, আর কোভিড-১৯ হয় করোনা গ্রুপের ভাইরাসের কারণে।

– করোনাভাইরাস ছড়ায়ও অনেক দ্রুত। তুলনায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়ায় অনেক ধীরে।

– সাধারণ ফ্লুর বেলায় ভাইরাসের সংস্পর্শে আসার ২-৩ দিনের মধ্যে অসুখ দেখা দেয়। করোনাভাইরাসের বেলায় ভাইরাসের সংস্পর্শে আসার ৭-১৪ দিনের মধ্যে অসুখ দেখা দেয়।

– সাধারণ ফ্লুর বেলায় জ্বর ১০৩-১০৪ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে, তবে ওষুধের কাজ শুরু হলে তা নামতেও শুরু করে। করোনাভাইরাসের বেলায় জ্বর প্রবল হলেও নামতে চায় না সহজে। ওষুধও কাজ করে না।

– সাধারণ ফ্লু বোঝার জন্য কোনো আলাদা করে পরীক্ষার দরকার পড়ে না। কিন্তু করোনাভাইরাস কি না জানতে গেলে পলিমারেস চেন রিঅ্যাকশন বা পিসিআর পরীক্ষা করা হয়।

– সাধারণ ফ্লুর জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন রয়েছে। কিন্তু করোনাভাইরাস রোধে তেমন কোনো ভ্যাকসিনের সন্ধান এখনো পাননি গবেষকরা। আনন্দবাজার

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV