Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাবধান! লাদেনের ছবির আড়ালে ছড়াচ্ছে ভাইরাস

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: May 10, 2011 | 12:19 AM

আহসান হাবিব: লাদেনের মৃত্যুর পর থেকেই ফেসবুক ছড়াচ্ছে বিভিন্ন পোস্ট। কোনোটির দাবি এখানে নিহত লাদেনের ছবি পাবে, কোনোটি বলছে ভিডিও’র কথা, আবার কারও দাবি ‘লাদেন বেঁচে আছে’, ক্লিক করে দেখ। তবে সাবধান! এগুলোতে ক্লিক করলেই বিপদ আসন্ন।
তবে জানা গেছে, গুলিতে নিহত ওসামা বিন লাদেনের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তাছাড়া যে ছবিটি দেখিয়ে ফেসবুকে এসব পোস্ট করছে দুষ্টচক্র, সেটি একটি ভুয়া ছবি। কম্পিউটারে ছবি সম্পাদনার সফটওয়্যার দিয়ে আজকাল অনেকেই বানাতে পারে এমন ছবি। তাই এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই।
এখন প্রশ্ন জাগতে পারে, এসব লিঙ্কে ক্লিক করলে কী হবে? ফেসবুকের কথাই ধরা যাক। আপনার ওয়ালে হঠাত্ দেখলেন একটি পোস্ট এসেছে, লাদেনকে হত্যার ভিডিও দেখতে ক্লিক কর। দেখলেন আপনারই কোনো ফেসবুক বন্ধু সেটা পাঠিয়েছে। অনুসন্ধানী মনে ক্লিক করলেন। এবার আসবে বাড়তি লিঙ্কসহ একটি পাতা। বলা হবে, এটি কপি করে ব্রাউজারে পেস্ট করতে। এটাও যদি করেন, তাহলে আপনার অজান্তেই আপনার নামে ফেসবুকে বিভিন্ন জনের কাছে যেতে শুরু করবে বার্তা, লাদেনকে হত্যার ভিডিও দেখতে ক্লিক কর। একই সঙ্গে আপনার প্রোফাইলের গোপন সব তথ্যে প্রবেশাধিকার পাবে দুষ্টচক্র। ওসামার মৃত্যুর পর থেকে তার নামে ছড়াচ্ছে কম্পিউটার ভাইরাস। আর এমনটি এখন হচ্ছেই, যা অনেক ফেসবুক ব্যবহারকারী এরই মধ্যে টের পেয়েছেন।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই লাদেনের ছবি এবং ভিডিওযুক্ত ভাইরাস সম্পর্কে রক্ষা পেতে কয়েকটি পরামর্শ দিয়েছে। এগুলো হচ্ছে—
— ফেসবুক সেটিংসে গিয়ে আপনার প্রোফাইলটিকে আরও মজবুত করুন। যাতে করে বন্ধু বা অবন্ধুরা সহজে ফেসবুক ওয়ালে কিছু পোস্ট করতে না পারে।
— লাদেন হত্যার ভিডিও দেখার লোভে ভুলেও কোনো বাড়তি সফটওয়্যার কম্পিউটারে ইন্সটলের আমন্ত্রণ গ্রহণ করবেন না। এ ধরনের সফটওয়্যার আপনার কম্পিউটারের ক্ষতি করবে। তাছাড়া এগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টসহ গোপন তথ্য অন্যের হাতে তুলে দিতে পারে।
— ই-মেইল এবং সামাজিক যোগাযোগে প্রাপ্ত ওসামা সংক্রান্ত পোস্টগুলো ভালো করে পড়ে দেখুন। ক্ষতিসাধনের ইচ্ছায় প্রেরিত বার্তাগুলোয় সাধারণত ভুল ব্যাকরণ, ভুল বানান এবং দুর্বোধ্য ইংরেজি ব্যবহার করা হয়।
— এফবিআই বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার নামে বার্তা পেলে দয়া করে তাদের রিপোর্ট করুন। দুষ্টচক্র এফবিআই বা অন্য গোয়েন্দা সংস্থার লেবাসে বার্তা পাঠিয়ে আপানাকে বিভ্রান্ত করতে পারে। টুইটারে আজ পর্যন্ত সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তা হচ্ছে ওসামা নিহতের খবর। পিউ গবেষণা সংস্থা জানিয়েছে, আনুপাতিক হারে সবচেয়ে বেশি মানুষ এই মৃত্যু নিয়ে টুইটারে রসিকতাপূর্ণ বার্তা পাঠিয়েছে। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে, আসলেই কি লাদেনকে হত্যা করা হয়েছে? এছাড়া ছিল লাদেন নিজের স্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহারের অশুদ্ধ খবরটি নিয়ে আলোচনা।আমার দেশ
ট্যাগ:
Situs Streaming JAV