Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারে বিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: September 9, 2012 | 2:14 PM

 

Details

ডেস্ক : সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তুরস্কের ইস্তাম্বুল নগরীর এক যুগল। শুক্রবার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। মানুষের জীবন এখন অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হলেও বিয়ের মত অত্যন্ত জীবনঘনিষ্ঠ বিষয়টি এতদিন আটকে ছিল সেকেলে পদ্ধতিতে। এই প্রথা ভাঙ্গা আধুনিক প্রযুক্তিনির্ভর এ বিয়ের বর হচ্ছেন ইস্তাম্বলের উসকুদার এলাকার জেনিক ও কনে জনদাল চেলিক। বর জেনিক একটি সংবাদভিত্তিক ওয়েবসাটের স্যোসাল মিডিয়া এডিটর।

সাধারণত ধর্মগুরুরাই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করলেও এ বিয়ের ক্ষেত্রে ছিল ব্যতিক্রমী উদ্যোগ। তাদের বিয়ে পরিচালনা করেছেন উসকুদারের মেয়র মুস্তফা কারা। বিয়ের সাজে পাশাপাশি বসেছিলেন বর আর কনে। দু’জনে হাতে দু’টি আইপ্যাড। মেয়র মুস্তফা কারা টুইট করে জিজ্ঞাসা করেন তারা কি নিজেদের আইনগতভাবে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায়? জেনিক ও চেলিক উভয়ই ‘আমি রাজি’ এই বলে পাল্টা টুইট করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর নবদম্পতির হাতে বিয়ের সনদ তুলে দেয়া হয়। নবদম্পতিকে আশীর্বাদ করতে কয়েকশ’ অতিথি বিয়েতে উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা এলসিডি মনিটরে বিয়ের আনুষ্ঠানিকতা উপভোগ করেন। এটাই বিশ্বে টুইটারে প্রথম বিয়ে বলে ধারণা করা হচ্ছে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV