Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘সাহায্য করো, নয় মেরে ফেলো’-জমজ দুই বোন সাবা ও ফারাহর চা বিক্রেতা বাবা মোহাম্মাদ শাকিলের আর্জি

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: June 22, 2011 | 1:20 AM

ইউএসএনিউজ ডেস্ক: সাবা ও ফারাহ। ১৫ বছরের ফুটফুটে জমজ দুই বোন। তবে তারা জন্মেছেও যুক্তভাবে_তাদের মাথা দুটি সংযুক্ত। বয়সের সঙ্গে সঙ্গে তাদের শারীরিক অসুবিধা ও আনুষঙ্গিক যন্ত্রণা বাড়ছে। তাই চা বিক্রেতা বাবা মোহাম্মাদ শাকিল মেয়েদের এ অবস্থা থেকে ‘পরিত্রাণ’ চান! তাঁর আর্জি, মেয়েদের সাহায্যে কেউ এগিয়ে আসুন। নতুবা সরকার ওদের ‘মার্সি কিলিংয়ের’ অনুমতি দিক।ভারতের পাটনার এ দুই বোনের সাহায্যে এর আগে হাত বাড়িয়েছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ। এ জন্য কৃতজ্ঞ শাকিল। তবে দিন দিন মেয়েদের মাথাব্যথা প্রচণ্ডহারে বাড়ছে, শরীরের অঙ্গপ্রত্যঙ্গে প্রচুর যন্ত্রণা। এমনকি তাদের কণ্ঠস্বরও অস্পষ্ট হয়ে পড়ছে। এ দুই বোনের শরীরে মাত্র দুটি কিডনি, তাও দুটিই ফারাহর শরীরে।
স্বল্প আয়ের বাবা আর চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। তিনি চান, সরকার মেয়ে দুটির ‘মুক্তির’ অনুমতি দিক নতুবা সাহায্য করুক।
পাঁচ বছর আগে জমজবিষয়ক বিশেষজ্ঞ ডা. বেঞ্জামিন কারসনকে দেখানো হয়েছিল সাবা ও ফারাহকে। মার্কিন এ ডাক্তার তখন তাদের মাথায় জটিল রক্তনালীর উপস্থিতি ও তাদের শরীরে মাত্র দুটি কিডনি থাকার কথা বলেন। পরপর ছয়টি অপারেশনে সাবা ও ফারাহকে আলাদা করা যাবে বলেও কারসন জানান। তবে সফল হওয়ার সম্ভাবনা প্রতি পাঁচজনে একজন। এ পরিস্থিতিতে অপারেশনের ঝুঁকি নিতে চাননি শাকিল। তাই ক্রাউন প্রিন্সের সাহায্যের হাত ফিরিয়ে দেন তিনি।
গত পাঁচ বছরে দুই বোনের অবস্থা আরো খারাপ হয়েছে। তাদের ওজন কমে গেছে। উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। শাকিল বলেন, ‘মেয়েরা বাঁচতে চায়। অন্য সবার মতো জীবন উপভোগ করতে চায়। তবে তারা যখন কষ্ট পায় তখন খুব কান্নাকাটি করে। সবার সাহায্য চায়।’ তিনি বলেন, ‘আমরা সবাই চাই এ পরিস্থিতিতে সরকার ওদের চিকিৎসার জন্য সাহায্য করুক অথবা ওদের মৃত্যুর ব্যবস্থা করুক। কেননা, ওরা মোটেও ভালো নেই।’
বোনদের অবস্থার বর্ণনা দিতে গিয়ে বড় ভাই তামানা আহমাদ মালিক বলেন, ওরা যতক্ষণ জেগে থাকে যন্ত্রণায় ছটফট করে। এভাবে দিনের প্রায় ১৫ ঘণ্টাই ওরা কষ্ট পায়। গত কয়েক মাসে ওদের মাথাব্যথা ও শারীরিক যন্ত্রণা অনেক বেড়েছে। সূত্র : ডেইলি মেইল, টেলিগ্রাফ।কালের কন্ঠ

ট্যাগ:
Situs Streaming JAV