Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সা়ংবাদিক নাসির আল মামুন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: November 30, 2020 | 12:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকাল এর প্রধান সম্পাদক বিশিষ্ট সা়ংবাদিক নাসির আল মামুন বিপুল ভোটে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন। বা়ংলাদেশ জাতীয় প্রেসক্লাবের স্হায়ী সিনিয়র সদস্য নাসির আল মামুন বাংলাদেশে ২৩ বছর পূর্বে ১৯৯৭ সাল থেকে প্রকাশিত জাতীয় দৈনিক খবরপত্রের প্রতিষ্ঠাতা (সাবেক সম্পাদক ও প্রকাশক)। বাংলাদেশে বহুল প্রচারিত কালারফুল ট্যাবলয়েড সাপ্তাহিক খবরের অন্তরালের সাবেক সম্পাদক নাসির আল মামুন বর্তমানে দেশের প্রথম ও একমাত্র দ্বি-ভাষিক দৈনিক চ্যালেন্জ (The Daily Challenge) এর সম্পাদক। ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা নাসির আল মামুন দ্বীপজেলায় প্রথম কালারফুল ট্যাবলয়েড সাপ্তাহিক ভোলাবার্তা প্রকাশ করে প্রশংসিত হয়েছিলেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এই নির্বাচনে সারা দেশ থেকে আগত কাউন্সিলরগন সিনিয়র সহকারি মহাসচিব পদে নাসির আল মামুনকে নির্বাচিত করেন।

ট্যাগ:
Situs Streaming JAV