Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সিআইএ প্রধানের মনোনয়নে বাধা দেয়ার হুমকি রিপাবলিকান সিনেটরের, তবে তার আপত্তি ওবামা মনোনীত ২৫ বছর সিআইএ’তে কাজ করা অভিজ্ঞ জন ব্রেনানকে নিয়ে নয়..

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: January 9, 2013 | 4:29 PM

লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলে হামলার বিষয়ে কংগ্রেসকে আরও তথ্য সরবরাহ করা না হলে সিআইএ’র প্রধান পদে ওবামার মনোনয়নে বাধা  দেয়ার হুমকি দিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ হুমকি দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, তার আপত্তি ওবামা মনোনীত ২৫ বছর সিআইএ’তে কাজ করা অভিজ্ঞ জন ব্রেনানকে নিয়ে নয়, বরং বেনগাজি হামলা সম্পর্কে হোয়াইট হাউসের কাছ থেকে সম্পূর্ণ তথ্য উদ্ধার করাই তার উদ্দেশ্য। ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্র কনস্যুলে অজ্ঞাত লোকজনের হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ আরও তিন মার্কিন নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্র সিনেটের আইনানুযায়ী, একজন সিনেটর মনোনয়নের ওপর সিনেটে ভোট গ্রহণে বাধা সৃষ্টি করে যে কোনো মনোনয়ন স্থগিত করে রাখতে পারবেন। বিবৃতিতে গ্রাহাম বলেন, ‘আমি মনে করি আমাদের প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সিআইএ’র প্রধান হিসেবে কাউকে নিশ্চিত করা আমাদের উচিত হবে না।’ বেনগাজি হামলার জন্য কারা দায়ী যুক্তরাষ্ট্র প্রশাসন এখনও পর্যন্ত সে সম্পর্কে স্পষ্ট কোনো কিছু জানাতে না পারায় লিখিত ওই বিবৃতিতে ওবামা প্রশাসনের ‘সতত পরিবর্তনশীল’ বেনগাজি কাহিনীর বিষয়ে হতাশা প্রকাশ করেন গ্রাহাম। এই ‘সতত পরিবর্তনশীল’ কাহিনীর জন্য তিনি সিআইএ’কে দায়ী করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কে এই কাহিনী পরিবর্তন করেছে ও  কেন করেছে তার উদ্দেশ্য আমরা বুঝতে পারি।’ ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের সাড়ে তিন সপ্তাহ আগে চালানো এ হামলার সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততার বিষয়টি চেপে যাওয়া হয়েছে বলে হোয়াইট হাউসকে অভিযুক্ত করেছে রিপাবলিকানরা। আল কায়দাকে পরাজিত করা হয়েছে বলে ওবামার প্রচারণা চাঙ্গা রাখতে এটি করা হয়েছে বলে তাদের সন্দেহ।আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV