সিটি বিএনপির ইফতার মাহফিল
নিউইয়র্ক :গত ২৫শে আগষ্ট ব্রুকলীনের একটি রেষ্টুরেন্টে নিউইয়র্ক সিটি বিএনপির উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ জনাব জয়নাল আবেদীন ফারুক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল পাশা বাবুল। মাগুরা থেকে এমপি নির্বাচনে দলীয় প্রার্থী আঃ সালাম। সভায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সিটি বিএনপি�র সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা ফখরুল ইসলাম মাসুম। সভায় বক্তব্য রাখেন সরাফত হোসেন বাবু, আবুল কাশেম, নুর মোহাম্মদ, কাজী আজম, জহির মোল্লা, বেলাল মাহমুদ, জসীম উদ্দিন ভূঁইয়া, মাওলানা আতিক, আঃ খালেক আকন্দ, সাইদুর রহমান সাইদ, বদরুল হক আজাদ, এ. কে. এম মোস্তফা, জাকির হাওরাদার, হাজী কামাল উদ্দীন, এম এ বাতেন, আতাউর রহমান আতা, মোঃ ইলিয়াস, মুসা হায়দার, আঃ মান্নান, জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন রাজু, রুহুল আমিন নাসির, কামরুল সিদ্দিকী, রিংকু।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল খালেক। সভায় জয়নাল আবেদী ফারুক এমপি দেশ বাচাঁতে, মানুষ বাচাঁতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের এক যোগে হিংসা বিদ্বেষ ভুলে কাজ করার আহবান জানান, তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগে খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমানকে তথা জিয়া পরিবারকে বাচাঁন,পরে পদবীর জন্য তদবীর করুন। অন্যথায় এই সরকার বিএনপি নামের দলটিকেই নিঃশেষ করে ফেলবে।সরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা, বেলাল মাহমুদ, মাওঃ আতিক, বদরুল আজাদ সহ অন্যান্য নেতারা আগে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই সরকারের বিদায় ঘন্টা বাজানোর আহবান জানান।
একেএম মোস্তফা, হাজী কামাল উদ্দীন, মুসা হায়দার, রিয়াজ চৌধুরী, আতাউর রহমান আতা ও আঃ বাতেন সবাইকে দেশ নেত্রীর নির্দেশক্রমে এক যোগে কাজ করার আহবান জানান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম মেম্বার, প্রফেসার আঃ মতিন, সাকির আলম মজুমদার, চিত্ত রঞ্জন সিংহ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ রিপন, নুরুল ইসলাম নুরু, আঃ মজিদ সহ সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








