Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

সিডো নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রাপ্তিতে মন্ত্রিসভার অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: August 9, 2010 | 5:34 PM

নিউইয়র্কঃ সিডো নির্বাচনে সর্বোচ্চ ভোট অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রার্থীর বিজয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের নিউইয়র্কস্থ স্থায়ী মিশনের সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। ১২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপন এর মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়। এর আগে ৪ঠা জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়।
২৮শে জুন সিডো ‘Committee on the Elimination of Discrimination against Women’ (CEDAW) নির্বাচনে ১৫৩টি সদস্য রাষ্ট্রের ভোটে বাংলাদেশের প্রার্থী মিজ ইসমাত জাহান নির্বাচিত হন। তিনি ২০১১-২০১৪ পর্যন্ত চার বছরের জন্য এ কমিটির সদস্যপদ লাভ করলেন। জাতিসংঘে বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি এবং বর্তমানে বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত মিজ ইসমাত জাহান ১৮৫ সদস্য বিশিষ্ট Convention on the Elimination of all Forms of Discrimination against Women এ সর্বোচ্চ (১৫৩) ভোট পেয়ে নির্বাচিত হন। সিডো নির্বাচনের ইতিহাসে এই প্রথম কেউ ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হলো। ১২টি সদস্যপদের জন্য এবছর ২১টি দেশ প্রতিদ্বন্দিতা করে।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এম পি নিউইয়র্ক ও জেনেভায় অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে ইসমাত জাহানের প্রার্থিতা ঘোষণা করেন। বাংলাদেশের প্রার্থীর যোগ্যতা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের কমিটমেন্ট, বিশ্বসভায় বাংলাদেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা ও অবদান, স্থায়ী মিশনের কার্যকর ও ধারাবাহিক নির্বাচনী প্রচারণা এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ ভোট প্রাপ্তিতে সহায়তা করেছে। বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের ৩২টি বিভিন্ন কমিটি, কমিশন, সংস্থা ও ককাসে সদস্য হিসেবে কাজ করছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সিডো স্টেট পার্টির ২৮শে জুনের সভায়, সিডো সদস্য নির্বাচনকালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভোট প্রদান করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV