সিরিজ বাংলাদেশেরই :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচটি জিতলো ২ উইকেটে
শেষ মুহুর্তের দৃঢ়তায় দোলাচলের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচটি বাংলাদেশ জিতলো ২ উইকেটে। সঙ্গে নিশ্চিত ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়। তবে নাটকীয় ম্যাচের শেষ নাটকটি বাংলাদেশ ইনিংসের শেষ বলে। জয়ের জন্য প্রয়োজনীয় এক রানে দৌড় শুরু করলেন ব্যাটসম্যান নাসির হোসেন । প্রান্ত বদল করলেন ইলিয়াস সানিও। কিন্তু আবেগে জয় উদযাপন করতে গিয়ে যত বিপত্তি। রানটিই থেকে যায় অসম্পূর্ণ। ক্যারিবীয়দের আবেদনে ম্যাচের তৃতীয় আম্পায়ারের নির্দেশ এলো, ওই রান বাদ। আর কি? আবার টেনশন । তবে আন্দ্রে রাসেলের পরের বলটিতে এবার দৌড়-ঝাপের বালাই রাখেননি নাসির। শেষ পর্যন্ত নাসির বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।
২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ৯১ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক মুশফিক ৪৭ রান এবং মাহমুদুল্লাহ ৪৫ রান করে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন নাসির হোসেন ও মমিনুল হক। তারা দৃঢ়তার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান। গতকালের মতো আজও টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাট করতে পাঠান সফরকারীদের। ওয়েস্ট ইন্ডিজ ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২১৭ রান। আগের দুই ম্যাচে না পারলেও সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পেরেছে বাংলাদেশ। ২০৪ রানে পারমল রান আউট হওয়ার পর থমাস দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার সে যাত্রায় বাধ সাধেন পেসার সফিউল। মাশরাফির পরিবর্তে খেলার সুযোগ পেয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। ২১৭ রানের মাথায় পর পর দু’বলে তিনি বিদায় করেন থমাস ও কেমার রোচকে। খেলায় কাইরেন পোলার্ড ও ডোয়েইন ব্রাভো ১৩২ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ফাইটিং স্কোর গড়তে সাহায্য করেন। মোমিনুলের পর মাহমুদুল্লাহর আঘাতে খেলায় ফিরে বাংলাদেশ। পোলার্ড আর স্যামিকে বিদায় করেন মোমিনুল। এরপর বড় জুটি চেষ্টায় থাকা ব্রাভোকে আউট করেন মাহমুদুল্লাহ। একই ওভারে তিনি লেগবিফোর উইকেটের ফাঁদে ফেলেন আন্দ্রে রাসেলকে। ব্রাভো ১০৮ বলে ৫১ রান করেন। কাইরন পোলার্ড। ঢাকায় প্রথম দু’ মাচেও ব্যর্থ। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে পুরনো বিধংসীরূপে পোলার্ড। ৮৫ রান করেছেন মাত্র ৭৪ বলে। আট ছয়ের মারের পাশাপাশি চার মেরেছেন পাঁচটি। শেষ পর্যন্ত মোমিনুলই থামান পোলার্ড ঝড়। পরে আউট করেছেন স্যামিকেও। এ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারেননি ক্রিস গেইল। শফিউলের বলে ব্যক্তিগত ২ রানের মাথায় গেইল যখন নাসির হোসেনকে ক্যাচ দেন তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৭/৩। স্যামুয়েলস ১ এবং কাইরন পাওয়েল আউট হন ১১ রান করে। এরআগে মিরপুরে সিরিজ নির্ধারনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তার স্থানে খেলেন শফিউল ইসলাম। নাঈম ইসলামের জায়গায় খেলেন জহিরুল ইসলাম। পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতা থাকায় আজকের ম্যাচটি সিরিজের ভাগ্য নির্ধারণ করে দেয়। খুলনায় পরপর দুই ম্যাচ জিতে বাংলাদেশ ক্যারিবিয়ানদের ব্যাকফুটে পাঠালেও মিরপুরে টানা দুই ম্যাচ হেরে সিরিজ জয় কঠিন করে তুলে টাইগাররা। চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা সিরিজ জয়ের স্বপ্নকেও অনেকটা মলিন করে ফেললেও আজ মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় সিরিজ জয়ের স্বাদ পায় মুশফিকের দল।মানবজমিন

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”