Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট কাইয়ুম এর সাথে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মত বিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: July 28, 2018 | 6:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম এর সাথে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  গত ২৫ শে জুলাই বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিট জ্যামাইকাস্থ ষ্টার কাবাব রেষ্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ সভা হয়। পার্টির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর বড় ভূইয়া, সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস আহম্মেদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রচার সম্পাদক শাহজাহান সাজু, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদির লিপু। জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুব সংহতির সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম।
সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য কাজী কামাল হোসেন, শহিদুল ইসলাম, যুবনেতা সিরাজুল ইসলাম লিপন, মোঃ ইব্রাহিম আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সদ্য ঘোষিত বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে সিলেট আসন (৩) এ পার্লামেন্টে নির্বাচন করার প্রত্যয় ঘোষণা করলে সকলে হর্সধ্বনির মাধ্যমে তার নির্বাচনে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ সহ সকল নেতা কর্মী পার্টির চেয়ারম্যান ও কেন্দ্রীয় মহাসচিবের প্রতি তাকে নমিনেশন দেওয়ার জন্য জোর দাবী জানায়। মহান সৃষ্টিকর্তার কাছে দলীয় চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV