সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সাংবাদিক সম্মেলন সুরঞ্জিত সেন গুপ্তকে রেল মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ার দাবী
সালাউদ্দীন আহমেদ, নিউইয়র্ক : প্রবীণ রাজনীতিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তকে রেল মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানিয়েছে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএনএ ইন্ক। সেই সাথে রেল মন্ত্রণালয়ের দূর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তি জানানো হয় সরকারের প্রতি।
সিটির জ্যাকসন হাইটস্থ পালকী পার্টি সেন্টারের চাইনিজ রেষ্টুরেন্টে গত ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নেতৃবৃন্দ উপরোক্ত দাবী জানান। সমিতির সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপরোক্ত দাবীর সমর্থনে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ও সমিতির উপদেষ্টা জন এন উদ্দিন, সমিতির উপদেষ্টা যথাক্রমে তোফায়েল আহমেদ চৌধুরী, রশিদ আহমেদ, কয়সর আহমেদ, ছদরুন নূর, এস এম জলিল ও খালেদ চৌধুরীসহ মুকিম উদ্দিন, সুব্রত তালুকদার। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার অন্যতম সহ সভাপতি আজিজুর রহমান রানা ও সুনামগঞ্জ জেলা সমিতির সহ সভাপতি নূরুল হকসহ আমীর সাদেক চৌধুরী, রফিকুল ইসলাম খাজা, মোহাম্মদ আদনান প্রমুখ প্রবাসী সুনামগঞ্জবাসী। সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রুবেল।
সাংবাদিক সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তকে একজন স্বচ্ছ, সহজ-সরল, উচিৎ কথার মানুষ আখ্যায়িত করে বলেন, তিনি শুধু সুনামগঞ্জ জেলা বা বৃহত্তর সিলেটের কৃতি সন্তানই নন, তিনি সমগ্র জাতির কৃতি সন্তান, তিনি আমাদের গর্ব। রেল ভবনের তথাকথিত দূর্নীতি প্রমাণ না হওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় রেখে সরকারের মর্যাদাই বৃদ্ধি করেছেন। আর এই মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য এবং দেশ-জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেয়ার জন্য তারা মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তকে রেল মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।
সমিতির নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু‘র সরকার থেকে শুরু করে আজ পর্যন্ত জাতির কল্যানে সুরঞ্জিত সেন গুপ্তের অবদান রয়েছে। তিনি সংবিধান বিশেষজ্ঞ। তথা কথিত দূর্নীতির অভিযোগ উঠায় তিনি পদত্যাগ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমিতির নেতৃবৃন্দ বলেন, ঘুষ-দূর্নীতির মাধ্যমে ৬০/৭০ লাখ টাকা খাওয়ার মতো মন, মানুষ সুরঞ্জিত সেন গুপ্ত নন। তিনি পৈত্রিক সূত্রে যা পেয়েছেন তা জমিদারের মতো। তার শত্রুরাই ষড়যন্ত্র আর চক্রান্ত করে মন্ত্রীর এপিএস আর রেল ভবনের মহাপরিচালককে কৌশলে ব্যবহার করে সুরঞ্জিত সেন গুপ্তের বিরুদ্ধে তথা কথিত দূর্নীতির ঘটনা ঘটিয়েছে, যা প্রমাণিত হয়নি। আর যেহেত তিনি দূর্নীতিবাজ নন তাই প্রধামন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। এখন সময় এসেছে তাকে তার মন্ত্রণালয় রেল মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়ে দেশ-জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেয়া হোক।
এক প্রশ্নের উত্তরে সমিতির নেতৃবৃন্দ বলেন, কারো কোন অনুরোধে নয়, বরং নিজেদের বিবেকের তাড়নায় সমিতির নেতৃবৃন্দ উপরোক্ত দাবী করছেন। অপর এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত রেল মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এবং এই মন্ত্রনালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেইহেতু তাকে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ তথা প্রবাসী সুনামগঞ্জবাসীদের পক্ষ থেকে তাকে রেল মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ার দাবী জানানো হচ্ছে। তবে প্রধানমন্ত্রী চাইলে অন্য কোন মন্ত্রনালয়ের দায়িত্ব দিলেও তাকে আমরা অভিনন্দন জানাবো।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








