সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা’র অনুকরণীয় দৃষ্টান্ত : পূর্ব নির্ধারিত অভিষেক ও ইফতার পার্টি বাতিল করে বন্যার্তদের সাহায্যার্থে অর্থ প্রেরণের সিদ্ধান্ত, প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক। বন্যার্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনটি তাদের পূর্ব নির্ধারিত নতুন কমিটির অভিষেক ও ইফতার পার্টি অনুষ্ঠান বাতিল করে সে অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে গত ৭ মে অনুষ্ঠিত নব গঠিত কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মানবকল্যানমূলক কর্মকানন্ডসহ সুনামগঞ্জবাসীর যে কোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়। সুনামগঞ্জে বন্যায় দুর্গত অসহায় মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান হয়।
সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক মিয়ার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জিল্লুল হক, উপদেষ্টা মৌলানা আজির উদ্দিন, মাসুকুল হক, আব্দুল কাদেব (নসর), শফিক উদ্দিন, কামাল উদ্দিন, কাজী কবিরুল ইসলাম, আঙ্গুর মিয়া, মো. ছানোয়ার, মনমোহন রায়, সহ সভাপতি ইকবাল খান, আনোয়ার হুসেন, রুহেল চৌধুরী, এডভোকেট আলাউদ্দিন, রায়হান মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য নুর উদ্দিন, শফিক আলী, নূর উদ্দিন ইকবাল, মামুন রশিদ, সিমুল আহমেদ, মুস্তাক আহমেদ, সৈয়দ উদবাহ, সোহাগ আহমেদ, কার্যকরী সদস্য হারুন ইসলাম, মো. আবদুল গাফ্ফার চৌধুরী, হেলাল মিয়া প্রমুখ।
সভায় সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মৌলানা আজির উদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সাথে যোগাযোগ করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানান হয়।
কমিটির কর্মকর্তারা হলেন : আহ্বায়ক মৌলানা আজির উদ্দিন (ফোন : ৯১৭-৫১৯-০০৪৬), সদস্য : জিল্লুল হক (ফোন : ৯১৭-৩৭৪-১০৭৯), মুশাহিদ চৌধুরী (ফোন : ৩৪৭-৩৮৭-৯১৬৯), কাজী কবিরুল ইসলাম (ফোন : ৩৪৭-৭৫৬-২৬০৭) ও এডভোকেট আলাউদ্দিন (ফোন : ৩৪৭-২৮২-৬৯৬১)।
সভায় সভাপতি মুশাহিদ চৌধুরী প্রবাসীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জের ভয়াবহ এ দূর্যোগ মোকাবেলায় যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানান। পবিত্র রমজান মাসে যাতে কেউ কষ্ট না পান সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








