Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সুহাতা পীরসা’ব বাড়ী দরবার শরীফ আমেরিকার উদ্যোগে পীর হযরত শাহ্সূফী মাওলানা আবদুল হান্নান (রঃ) এর ৩য় বার্ষিকী ওয়াজ ও মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: May 2, 2011 | 10:19 AM

নূরুল আবেদীন, বাপসনিউজ : সুহাতা পীরসাব বাড়ী দরবার শরীফ আমেরিকার উদ্যোগে বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার প্রখ্যাত কামেল পীড় হযরত শাহসূফী মাওলানা আবুল হান্নান (রঃ) এর ২৩ তম স্মৃতি বার্ষিকী উপলক্ষ্যে তাঁর সম্মানে প্রবাসে গঠিত ”সুহাতা পীরসাব বাড়ী দরবার শরীফ আমেরিকার ৩য় বার্ষিকী ওয়াজ ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

 

নিউইয়র্কের অদূরে আপস্টেটের পোকেপসিতে গত ২৭ এপ্রিল সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক নূরুল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্ববায়ক মাওলানা নূরুল কাদের মুর্শেদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব নূরুল বাতেন। প্রধান অতিথি ছিলেন আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আকিল খান, মাওলানা ওয়ালি উল্লাহ্। এছাড়াও নিউইয়র্ক থেকে উপস্থিত ছিলেন লেখিকা নাসরিন চৌধুরী, জসিম সরকার, লেখিকা মনিয়া মাহমুদ ও নূর উদ্দিন মাহমুদ সহ মরক্কো, পাকিস্তান, ভারত এবং সাউথ এশিয়ার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি অব পোকেপসির সভাপতি শাহজাহান খান কিরন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ্ আলম, মোঃ আলি প্রমূখ সহ শতাধিক প্রবাসী ফুডস্ ম্যানেজমেন্টে ছিলেন খালেদা খান রোজি দিলরুবা আবেদিন তবরাক ম্যানেজমেন্টে ছিলেন আসমা কাদের আপ্যায়নে ছিলেন, মিনু ইসলাম, ভিডিও গ্রাফিতে ছিলেন  জন কার্লোস মাগরিবের নামাজ পরিচালনা ইমামতি করেন মাওলানা মোঃ মইনুল ইসলাম এবং এশার নামাজ পরিচালনা ইমামতি করেন মোঃ আপিল খান 

 

বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহ্ফিলে বিশ্ব শান্তি ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। শেষে সভাপতি নূরুল আবেদীন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 
ট্যাগ:
Situs Streaming JAV