Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

সেই ক্রাইস্টচার্চ হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: May 22, 2019 | 1:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলা চালানো অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে গঠন করা হয়েছে সন্ত্রাসবাদের অভিযোগ। দেশটিতে এই প্রথম কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ গঠন করা হল। ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও লিনউড মসজিদে গত ১৫ই মার্চ হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেন ট্যারেন্ট। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২১শে মে মঙ্গলবার ট্যারেন্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয়। এর আগে তার বিরুদ্ধে ৫০ হত্যা ও ৪০ হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। আগামী জুনে তাকে ফের আদালতে হাজির করা হবে। ট্যারেন্টকে বর্তমানে অকল্যান্ড কারাগারে আটকে রাখা হয়েছে। গত মাসে কারাগারে থেকেই এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে যোগ দেন তিনি। এক বিচারক ওই শুনানিতে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন।  ট্যারেন্ট একজন আত্মস্বীকৃত শ্বেতাঙ্গবাদী। এখন পর্যন্ত তিনি তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ অস্বীকার করেননি বা পাল্টা আবেদনও করেননি।
উল্লেখ্য, হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হলেও ট্যারেন্টের মৃত্যুদণ্ড হবে না। নিউজিল্যান্ডের আইনে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়েছে বহু আগেই। বিবিসি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV