সেন্ডওয়েভ ব্যবহার করে ঘরে বসে ফ্রিতে টাকা পাঠানোর সুযোগ!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠছে ঘরে বসে টাকা পাঠানোর অ্যাপ সেন্ডওয়েভ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সহজে ও নিজে নিজে যে কোন সময়ে যে কোন স্থান থেকে টাকা পাঠানোর সহজ সমাধান নিয়ে আসে সেন্ডওয়েভ। এর পর সহজ ব্যবহার, নিরাপদ এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ রেইটে ফ্রিতে মানি ট্রান্সফারের সুযোগ তৈরি হওয়ায় দিন দিন এর গ্রাহকসংখ্যা বাড়ছে।
দ্রুততম সময়ে প্রবাসীদের আস্থা অর্জন করা যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সেন্ডওয়েভ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে এই সার্ভিস দিচ্ছে। সেন্ডওয়েভে সহজ রেজিস্টেশনের পর একজন গ্রাহক মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে নিরাপদে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারেন। গ্রাহকদের সুবিধার্থে ২৪ ঘন্টা চালু থাকে এর সার্ভিস। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সেন্ডওয়েভ অ্যাপস ডাউনলোড করে খুব সহজ অথচ নিরাপদ কয়েকটি ধাপ পেরিয়ে একজন গ্রাহক সহজেই মানি ট্রান্সফারের এই সেবাটি ব্যবহার করতে পারেন।
দেশে ব্যাংক বন্ধ থাকলেও কোন দুশ্চিন্তার কারণ নেই প্রবাসীদের। ২৪ ঘন্টা প্রিয়জনের বিকাশ একাউন্টে যখন তখন টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এর ব্যবহারকারীরা। নতুন ব্যবহারকারীরা প্রমো কোড ব্যবহারের মাধ্যমে বাড়তি সুবিধাও পাচ্ছেন। ফলে গ্রাহকবান্ধব সেবাটি সুখে-দু:খে প্রবাসীদের সঙ্গে দেশে থাকা স্বজনদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
পৃথিবীজুড়ে টাকা পাঠাতে যখন ব্যয়বহুল ও চড়া কমিশন দিতে হয়, ঠিক সেই সময়ে ফ্রিতে গ্রাহকের নিজস্ব ব্যবস্থাপনায় যে কোন স্থান থেকে যে কোন সময় টাকা পাঠানোর সুযোগ তৈরি করতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় সেন্ডওয়েভ। এই অর্ধ যুগে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ ও আফ্রিকা মহাদেশে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বোস্টনভিত্তিক কোম্পানিটি সেবার হাত বাড়িয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলোতে।
দক্ষিণ এশীয় অঞ্চলে সেন্ডওয়েভের মার্কেটিং কনসালট্যান্ট রিজু মোহাম্মদ জানান, প্রবাসীদের কথা বিশেষভাবে বিবেচনায় রেখে সেন্ডওয়েভ সম্প্রতি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। ফলে আমেরিকা থেকে সহজে রেজিস্ট্রেশন করে মুহুর্তেই দেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে গ্রাহককে কোথাও যেতে হয় না, নিজের অবস্থানে থেকেই স্বাচ্ছন্দে কিন্তু ফ্রিতে আকর্ষনীয় এক্সচেঞ্জ রেইটে তিনি টাকা পাঠাতে পারছেন। সার্ভিসটি দিন দিন বাংলাদেশিদের কাছে আপন একটি সার্ভিসে পরিণত হচ্ছে। প্রবাসীদের বিপুল সাড়া এবং আমরাও তাদের সেবা দিতে পেরে আনন্দিত।
প্রতিষ্ঠানটির গ্রোথ ম্যানেজার অ্যালেক্স ব্যাংকস জানান, সেন্ডওয়েভ দক্ষিণ এশীয় অঞ্চলে কার্যক্রম সম্প্রসারিত করতে পেরে আনন্দিত। সেন্ডওয়েভ গ্রাহকদের সেবা, সহজ ব্যবস্থাপনা এবং লেন-দেনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। সেন্ডওয়েভের মাধ্যমে গ্রাহকরা আকর্ষনীয় এক্সচেঞ্জ রেইটে তাৎক্ষণিক নিরাপদে টাকা পাঠাতে পারেন। আমরা প্রবাসী বাংলাদেশিদের বিপুল সমর্থনে আনন্দিত। সেন্ডওয়েভ আপনার ও আপনার পরিবারের সঙ্গে আছে। আপনিও সেন্ডওয়েভ অ্যাপ ব্যবহার করুন, নিরাপদে ও আনন্দে টাকা পাঠান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








