সোহরাওয়ার্দীর ৪৭ তম স্মৃতি বার্ষিকী পালিত
হাকিকুল ইসলাম খোকনঃ গত ৫ ডিসেম্বর ছিল স্বাধীন বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘রাজনৈতিক পিতা’ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের মহান প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর ৪৭ তম স্মৃতি বার্ষিকী। যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদ এদিন বেলা এগারটায় নিউইয়র্ক মহানগরীর অদূরে আপ ষ্টেটের পোকেপসিস্থ ‘ইন এট্ দ্য ফলস’ মিলানায়তনে আয়োজন করে এক আলোচনা ও মনোজ্ঞ দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান। এই প্রথম নিউইয়র্ক মহানগরীর বাইরে ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি ছিল একটি ব্যতিক্রমী সমাবেশ। যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম।

অনুষ্ঠানের প্রারম্ভে সোহ্রাওয়ার্দী ও বঙ্গবন্ধুর প্রতিক্কৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর বাহান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মনোরম এ স্মরণ সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য ডা: টমাস দুলু রায়, মুক্তিযোদ্ধা ও অংকন শিল্পী আকা বাবুল, কবি ও লেখক এবিএম সালেহউদ্দীন, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, সহ সভাপতি নাসরিন পারভীন পারু, অন লাইন পত্রিকা বোষ্টন বাংলা নিউজের সম্পাদক সুহাষ ভড়ুয়া হাসু, চিকিৎসক ডা: হেলেন রায়, বাংলাদেশ কালচারাল সোসাইটি ইউএসএ’র সভাপতি নূরুল আবেদীন, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ সভাপতি শাহাদৎ হোসেন, বাংলাদেশ সোসাইটির সদস্য কাজী তোফায়েল ইসলাম, মুর্তজা কে. সিদ্দিকী, সাঈদা আখতার রেজভীন এবং কবি হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে। প্রধান অতিথি এম.এ. সালাম তার বক্তব্যে বলেন, ”অতি সংগত কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সোহ্রাওয়ার্দীকে তাঁর রাজনৈতিক পিতা হিসেবে উল্লেখ করেছিলেন, অথচ বর্তমান সময়ের অনেক নেতাই সোহ্রাওয়ার্দীর নাম যথাযথভাবে উচ্চারণই করেন না। তবে এমন একটা সময় ছিল যখন সারা বাংলাদেশে সোহ্রাওয়ার্দীর নাম ছিল সদা উচ্চারিত।” মানবাধিকার নেতা রতন বড়ুয়া বলেন, ”কিংবদন্তী নেতা সোহ্ররাওয়ার্দী ছিলেন এক বটবৃক্ষ আর তাঁর সার্বনিক ছায়ায় রাজনীতির পাঠ গ্রহণ করেন তাঁর যোগ্য উত্তরসরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।” সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বলেন, ”সোহ্রাওয়ার্দী গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখার সাধনায় সারা জীবন ব্যাপৃত ছিলেন বলে তাঁকে গণতন্ত্রের মানসপুত্র হিসেবে অভিহিত করা হয়ে থাকে।” সভাপতির ভাষণে শিশু সাহিত্যিক হাসানুর রহমান বলেন, ”পদ্মা-মেঘনা-যমুনা যতদিন বহমান থাকবে, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা সোহ্রাওয়ার্দী ও তাঁর একান্ত শিষ্য স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম রবে চির অমলিন। সোহ্রাওয়ার্দী ছিলেন তাঁর সময়কার অবিস্মরণীয় জনপ্রিয় নেতা।” অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশাত্মমূলক সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের বিমুগ্ধ করেন শিল্পী সবিতা দাস, শামীম আরা আফিয়া, শিল্পী দম্পতি মনিকা রায় ও গৌতম রায়, দিলরুবা আবেদীন ও সাবরিনা রহমান প্রমুখ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








