Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সৌদি আরবে মাস্ক না পরলে জরিমানা: ৩১ মে থেকে খুলছে মসজিদ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: May 31, 2020 | 1:15 AM

সৌদি আরব প্রতিনিধি : আজ রোববার ৩১ মে থেকে সৌদি আরবে বাইরে বের হলে মাস্ক পরতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শরীরের তাপমাত্রা পরিমাপেও বাঁধা প্রদান করা যাবে না। না হয় গুনতে হবে জরিমানা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে বসবাসরত সকলের জন্য একই নিয়ম। এই নিয়ম অমান্যকারিকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের কর্মী মাস্ক না পরলে জরিমানা করা হবে দশ হাজার রিয়াল। ৩০ মে শনিবার মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী পবিত্র মক্কা নগরী ব্যতিত সকল অঞ্চলে আজ সকাল ৬ টা থেকে রাত আটটা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত সহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা যাবে। সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারী ও বেসরকারী অফিস খুলছে। কিন্তু বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এখনি খুলছে না।

সেই সাথে চালু হচ্ছে অভ্যন্তরীণ তেরোটি বিমান চলাচল। প্রতিদিন ষাটটি বিমান চলাচল করবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন। বিমানগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। কিন্তু ভাড়া আগের মতোই থাকবে। তবে, কোন আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দেওয়া হয়নি।

৩১ মে থেকে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া মদিনা মসজিদে নববী সহ নব্বই হাজার মসজিদ। শতকরা চল্লিশ শতাংশ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মক্কার মসজিদুল হারাম সহ এই নগরীর মসজিদ গুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া হবে ২১ জুন থেকে। ২১ জুন থেকে জনজীবন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ । করোনা মোকাবিলায় সফলতার পথে সৌদি আরব। আক্রান্তের চেয়ে সুস্থ দ্বিগুন। প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী মাসে করোনামুক্ত ঘোষণা করতে পারে দেশটি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV