সৌদি আরবে ৮ বাংলাদেশি শ্রমিকের শিরশ্ছেদ
ইউএসএনিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে শুক্রবার ৮ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। অভিবাসী শ্রমিকদের জনসম্মুখে শিরশ্ছেদ করা হয়। ২০০৭ সালে এপ্রিল মাসে একজন মিসরীয় নাগরিক হত্যার দায়ে তাদের এই শাস্তি দেওয়া হয়। বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিবাসী শ্রমিকরা হলেন, মামুন আবদুল মান্নান, ফারুক জামাল, সুমন মিয়া, মোহাম্মদ সুমন, শফিক আল ইসলাম, মাসুদ শামসুল হক, আবু আল হুসাইন আহমেদ ও মতিউর আল রহমান।
মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক হাসিবা হাজ বলেন, সৌদি আরবের আদালত কার্যক্রমের আন্তর্জাতিক মান একেবারেই নেই। সাম্প্রতিক সময়ে শিরশ্ছেদের মত শাস্তির ঘটনা সত্যিকার অর্থেই দু:খজনক। তিনি বলেন, কয়েক মাস ধরে সৌদি আরবে শিরশ্ছেদের ঘটনা বেড়েছে, যেখানে বিশ্বে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলন চলছে। তিনি বলেন, সরকারের অবিলম্বে আইনের পরিবর্তন বিষয়ে ভাবা উচিত।
উল্লেখ্য, ২০১০ সালে সৌদি আরবে ৫৮ জনের শিরচ্ছেদ করা হয়। সমকাল

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল