Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ওবামা : আরও শক্তিশালী যুক্তরাষ্ট্রের প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: January 21, 2015 | 10:02 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভয়াবহ মন্দা আর ব্যয়বহুল যুদ্ধের ইতি ঘটিয়ে আমেরিকা এখন নতুন অধ্যায় শুরু করেছে। একই সঙ্গে তিনি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ আমেরিকা গড়ে তুলতে দল মত নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছেন। গতকাল স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ওবামা এসব কথা বলেন। মূলত প্রতি বছরের শুরুতে রাষ্ট্রের উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। যাকে বলা হয় স্টেট অব দ্য ইউনিয়ন। লিখিত বক্তব্যে ওবামা নতুন শক্তিশালী যুক্তরাষ্ট্র গড়ার আহ্বান জানান। সেই সঙ্গে দেশটির মধ্য ও নিম্নবিত্ত মানুষের জীবনমানের উন্নয়নে আরও সংস্কারের কথা বলেন। এ ভাষণ দিতে ক্যাপিটল হিলে পৌঁছলে তাকে স্বাগত জানান বিরোধী দল রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের স্পিকার জন বয়োনার কংগ্রেসের এ যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন। উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিশেষভাবে আমন্ত্রিত অতিথিরা। মূলত যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের দুটি কক্ষেই বিরোধী দলের প্রাধান্য। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, অর্থনৈতিক ধারাবাহিকতা রক্ষায় এবং স্বাস্থ্য ও অভিবাসন খাতে তার প্রশাসনের অর্জনকে হুমকির মুখে ফেলে, এমন কোনো বিল পাসে তিনি ভেটো দেবেন। সেই সঙ্গে আমেরিকাকে আরও শক্তিশালী করার জন্য বিরোধী রিপাবলিকানদের একযোগে কাজ করার আহ্বান জানান। নারীদের আরও ক্ষমতা ও মূল্যায়নের পক্ষে কথা বলেন ওবামা। এ জন্য তিনি নারী-পুরুষ সবার সমান মজুরি দেওয়ার আহ্বান জানান। তিনি তার ভাষণে কর ব্যবস্থার সমস্যাগুলো নিয়ে আলোকপাত করেন। এ জন্য সংশ্লিষ্ট বিভাগকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করার নির্দেশ দেন। পররাষ্ট্রনীতির ব্যাপারে ওবামা ইসলামিক স্টেটের বিরুদ্ধে সেনা অভিযান চালানো এবং কিউবার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কাজ শুরু করতে কংগ্রেসের সঙ্গে একমত হন। এএফপি, সিএনএন।বিডি-প্রতিদিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV