Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

স্টেট আওয়ামী লীগের নামে কুদরত-ই-খুদা মিথ্যাচার করেছে : ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি আতিক

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: June 9, 2017 | 2:22 AM

ফ্লোরিডা: ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নামে অনুষ্ঠিত সভার উদৃতি দিয়ে কুদরত-ই খুদা গণমাধ্যমে যে বিজ্ঞাপণ প্রকাশ করেছেন, সেখানে তাকে জড়িয়ে কিছু উদ্ভট, মিথ্যা, বানোয়াট তথ্য সন্নিবেশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কুদরত-ই খুদা নিজেই বিএনপি-জামাত-শিবিরের মদদে পরিচালিত হচ্ছেন এবং আওয়ামী পরিবারের ত্যাগী ও পরীক্ষিত লোকজনের নামে অপপ্রচারের মিশন নিয়ে আবর্তিত হয়েছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান বলেন, আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং এখনও একইধারায় রয়েছি। লেফট-রাইট করার মত মানুষ আমি নই। কুদরতের ঐ বিজ্ঞপ্তিতে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, পত্রিকার মাধ্যমে আমি নাকি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অপপ্রচারনা চালিয়েছি। এটি সত্যের অপলাপ এবং ডাহা মিথ্যা। মিডিয়া হিসেবে কোন পত্রিকা কি করছে, কি ধরনের সংবাদ প্রচার করছে, সেটি আমার জানার বিষয় নয় এবং আমার কোন সম্পৃক্ততা থাকারও কথা নয়। তবে যদি আমার নামে বা বরাত দিয়ে কোনো সংবাদ কোনো পত্রিকায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে লেখা হয়ে থাকে তাহলে তার দিন তারিখ ও কপি সহ জানানোর জন্য আহ্বান করছি।

তিনি আরো বলেন, ফ্লোরিডায় প্রবাসীদের অনুষ্ঠানাদির সংবাদ পরিবেশন করাই আমার দায়িত্ব। এর বাইরে কিছু নয়। সুতরাং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় আমাকে জড়িত করার মধ্যে ঐ কুদরতের জামাত-প্রীতিরই নগ্ন প্রকাশ ঘটেছে। জননেত্রী শেখ হাসিনার আহবানে আমি বিদেশী বিনিয়োগকারিদের ঢাকায় নিয়ে যাচ্ছি এবং বেশ কটি প্রকল্পে বিদেশী বিনিয়োগও ঘটিয়েছি, এটি ঐ কুদরতের সহ্য হচ্ছে না বলেই আমাকে আক্রমণ করে কল্প-কাহিনী বানানো হচ্ছে। এই কুদরতের কাজ হচ্ছে, আওয়ামী লীগকে পকেট সংগঠনে পরিণত করে নিজের আখের গোছানো। সাম্প্রতিক সময়ে তারই আলামত আরো জোরেশোরে দেখা যাচ্ছে। নিজেকে আওয়ামী পরিবারের লোক দাবি করলেও উত্তর আমেরিকার প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম হিসেবে পরিচিত ‘ফোবানা’র বিরুদ্ধে মাঠে নেমেছেন বিএনপি-জামাতীদের নিয়ে। সেই মতলববাজির তাগিদেই ব্যবহার করার চেষ্টা করছে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগকে। কিন্তু ফ্লোরিডার সচেতন বাঙালি সমাজ তার এমন ঘৃণ্য আচরণের উপযুক্ত জবাব দেবেন কুদরতদের কথিত আয়োজন বর্জনের মধ্য দিয়ে।

আতিকুর রহমান বলেন, আমি দ্ব্যর্থহীন কন্ঠে আরো জানাতে চাই যে, সজীব ওয়াজেদ জয় কিংবা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যায়-এমন কোন কথা আমি কখনো বলিনি, বলতে পারি না। কারণ আমি সবসময় বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধাশীল। কুদরতেরা মুখে বঙ্গবন্ধুর কথা বললেও কাজকর্মে তার বিপরীত। যার বহি:প্রকাশ ঘটেছে বহুবার বহুভাবে। আমি আরো উল্লেখ করতে চাই যে, ফ্লোরিডা আওয়ামী পরিবারে ঐক্যের ব্যাপারে ইতিমধ্যেই এম ফজলুর রহমানের সাথে কথা হয়েছে। কার্যকর একটি প্রক্রিয়ায় রয়েছি। এই ঐক্য যারা সহ্য করতে পারছে না, তারাই আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে আজগুবি কথাবার্তা রটাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিত

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV