স্থায়ীভাবে দেশে ফিরলেন ওয়াশিংটন আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি কথাসাহিত্যিক শিব্বীর আহমেদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি বরেণ্য সাংবাদিক কথাসাহিত্যিক শিব্বীর আহমেদ। দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য গত ডিসেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন এবং বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন।
আইটি বিশেষজ্ঞ হিসাবে শিব্বীর আহমেদ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাজ করেন এবং ২০০৯ থেকে নিয়মিত বই প্রকাশ করে আসছেন। ইতিমধ্যে শিব্বীর আহমেদ’র ২৬টি বই বাংলা একাডেমি আয়োজিত গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। ২০২২ এর বইমেলায় শিব্বীর আহমেদ’র চতুর্থ কাব্যগ্রন্থ ’মায়া’ প্রকাশিত হয়েছে। এছাড়াও দুটি শিশুতোষ গল্পের বইয়ের প্রকাশনার কাজ এগিয়ে চলছে।

অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ শিব্বীর আহমেদ প্রায় তিনযুগেরও বেশি সময় থেকে সাংবাদিকতা ও লেখালেখির সাথে জড়িত আছেন। বাংলাদেশ থেকে তিনি ব্যবস্থাপনায় মাষ্টার্স এবং যুক্তরাষ্ট্র থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর মাষ্টার অব সফটওয়ার সিসটেম ডিগ্রী অর্জন করেন।
শিব্বীর আহমেদ কুমিল্লা সংসদীয় আসন ২৫৭ লাকসাম-মনোহরগঞ্জের এর প্রাক্তন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ জালাল আহমেদ’র এর সন্তান। ছোটবেলা থেকে পারিবারিকভাবে রাজনীতিতে হাতেখড়ি শিব্বীর আহমেদ স্কুল জীবন থেকেই আওয়ামী ছাত্রলীগের সাথে যুক্ত হন। আশির দশকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজপথে সক্রিয় ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে কাজ করে বর্তমানে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








