স্বদেশ ফোরাম-সিলেটের লেখাপাঠ ও আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মহান ভাষা আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক ও অনন্য। ভাষা আন্দোলনের সূত্র ধরেই আমাদের মহান মুক্তিযুদ্ধেন মাধ্যমে স্বাধীনতা অর্জন। সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দর সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। তাই নিঃস্বার্থভাবে আন্তরিকতার সাথে সকলকে এগিয়ে আসতে হবে।
গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর ধোপাদীঘির পূর্বপারস্থ মা কমিউনিটি সেন্টারে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, সিলেটের আয়োজনে মহান শহিদদিবস উপলক্ষ্যে লেখাপাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুসতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ ফোরাম, নিউইয়র্কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য, বিশিষ্ট কবি-ভাস্কর সম্পাদক পুলিন রায় ও বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল।
ফোরামের সাধারণ সম্পাদক ছড়াকার রানাকুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য ও লেখা পাঠে অংশ নেন কবি সুমন বনিক, রসময় ভট্টাচার্য, হরিপদ চন্দ, ইমতিয়াজ সুলতান ইমরান, ডা. শামসুননূর মানব, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, মুনিরা সিরাজ চৌধুরী, চন্দ্র শেখর দেব, কামাল আহমদ, মেহেদী কাবুল, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, প্রশান্ত লিটন, এম আলী হোসাইন, লিটন দাস লিখন, আয়শা রুনা, মোঃ আলাউদ্দিন তালুকদার, রওনক আহমদ এনাম, সাজ্জাদ আহমদ সাজু, জান্নাত আরা খান, মিন্টু বৈদ্য, জীবান রায় প্রমুখ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








