Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

স্বাধীন দক্ষিণ সুদানের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: July 9, 2011 | 10:57 AM

ইউএসএনিউজ ডেস্ক: উত্তর সুদানের কর্তৃত্ব থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন দক্ষিণ সুদানের আত্মপ্রকাশ হলো আজ। ঘরে বসে স্বাধীনতা পালনের নির্দেশ থাকলেও আনন্দ উৎসব করে স্বাধীনতা উদযাপন করছে দেশটির লাখ লাখ মানুষ। শুক্রবার রাত ১২টা বাজার আগে থেকেই তারা স্বাধীনতা উদযাপন শুরু করে। আর এই আনন্দ চলে সারা রাত। দক্ষিণ সুদানের অফিসিয়াল নাম রিপাবলিক অব সাউথ সুদান। রাজধানী জুবা। জাতিসংঘ স্বীকৃত ১৯৩তম এবং আফ্রিকার ৫৪তম সদস্য দেশ। এর আগে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় দক্ষিণ সুদানের জনগণের পক্ষে-বিপক্ষে মত পেতে নেয়া হয় গণভোট। গণভোটে প্রায় ৯৯ শতাংশ লোক নিজেদের স্বাধীনতার পক্ষে ভোট দেন। স্বাধীনতা উপলক্ষে বেশ কিছু সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশটিতে।

ট্যাগ:
Situs Streaming JAV