স্বাভাবিকভাবে জন্ম নেয়া শিশু বেশি মেধাবী ও বুদ্ধিমান
ডেস্ক: প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবে জন্ম নেয়া বাচ্চারা সিজারে জন্ম নেয়াদের চেয়ে বেশি মেধাবী ও বুদ্ধিমান হয়ে থাকে। তাদের আইকিউ পাওয়ার বেশি থাকে। নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, নারীরা যদি স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেন। তবে ওই বাচ্চার ব্রেইনে এক ধরনের বিশেষ প্রোটিন থাকে। যেটা বেড়ে উঠার সঙ্গে সঙ্গে বাচ্চার মেধাকে দ্রুত উন্নত করে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, ইউসিপি-২ নামের ওই প্রোটিন বাচ্চাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি গঠনে কাজ করে। আর এটাই হচ্ছে হিউম্যান আইকিউর প্রধান উপাদান। বিজ্ঞানীরা সাধারণ ও সিজারের মাধ্যমে জন্ম নেয়া ইঁদুরের বাচ্চার ব্রেইনের ওপর গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এতে দেখা গেছে, স্বাভাবিকভাবে জন্ম নেয়া ইঁদুরের মধ্যে ইউসিপি-২ বেশি থাকে। একইসঙ্গে নবজাতককে বুকের দুধ খাওয়ালে তার ইউসিপি-২ বাড়ে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। এমন একটা সময়ে গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়েছে যখন সিজারের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়া নিয়ে বিতর্ক চলছে। সমালোচকরা বলছেন, সিজারের কারণে অভ্যন্তরীণ রক্তপাত বাড়ে ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমতার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশ হওয়া গবেষণাটির লেখক ডা. টমাস হার্ভাথ বলেছেন, সেইন মার্কিটস ও আচরণ উন্নত হওয়ার ওপর ইউসিপি-২ এর গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে এতে।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








