স্মরনীয় বিদেশ ভ্রমন : ৭৩ বছর বয়সেও দাদু ঘুরে বেড়াতে ভালোবাসেন
ফারহিন হায়দার পরমা : বিকেলবেলা রুমে বসে বইয়ের পাতা উল্টে যাচ্ছিলাম। এমন সময় আমার বাবা এসে বললো তোমার দাদুরা ৩ বোন মালেশিয়া বেড়াতে যাবে। তুমি কি উনাদের সাথে যাবে? যেতে চাইলে দাদুর সাথে আলাপ কর। যেই কথা সেই কাজ, দাদুকে ফোন দিতেই দাদু বলে তুমি গেলে তো খুবই ভালো হয়। ভিসার জন্য যা যা দরকার প্রসেসিং তা শুরু করে দাও। আমার ভিসা হয়ে গেলো ৫ জানুয়ারি সকালে ১১.৩০ এ Malindo Airlines ফ্লাইট।

৫ তারিখ মালেয়শিয়া পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। হোটেলে চেক-ইন করে কিছুক্ষণ বিশ্রাম করেই বেরিয়ে পড়ি রাতের খাবারের উদ্দেশ্য করে। হোটেলের পাশেই ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। ৬ জানুয়ারি সকাল ৭ টা মালেয়শিয়ার সময়ে ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়ি । যেহেতু আমার দাদুর বয়স ৭৩ বছর দাদুর জন্য ভ্রমণটা যতটা আরামদায়ক করা যায় তাই ট্যাক্সি আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম। প্রথমেই আমরা টুইন-টাওয়ার যাই, বাইরে থেকে দেখে টিকেট কেটে নেই। টিকেট পাই ৮ তারিখ ১.১৫ মিনিটের। টিকেট কেটে আমরা চলে যাই মালেয়শিয়ার জাতীয় মসজিদে, পুরানা রেল স্টেশন, শহরটা ঘুরাঘুরি শেষ করে দুপুরের খাবার খেয়ে নেই একটি বাংলা হোটেল থেকে। তারপর চলে যাই হোটেলে।

দাদু হোটেলে থেকে যান বিশ্রাম নেয়ার জন্য আর আমি বেরিয়ে পড়ি শপিং আর মালেশিয়ার অলিগলি চেষে বেড়ানোর জন্য।মালেয়শিয়াকে বাংলাদেশিদের জন্য সেকেন্ড হোম বলা হয়। প্রতি ১০০ জনে ১ জন বাংগালীর দেখা মিলবে মালেয়শিয়াতে। ইংরেজি না জানলেও মালেয়শিয়া তে চলার জন্য কোন সমস্যা হবে বলে মনে হয় না। প্রচুর বাংলাদেশী, পাকিস্তানি এবং ইন্ডিয়ান এখানে কাজ করে। বাংলাদেশিরা বেশিরভাগই মালেয়শিয়াতে ভালো অবস্থায় রয়েছে আমার দেখা মতে। সুপারমল থেকে শুরু করে রেস্টুরেন্ট সব জায়গাতেই বাংলাদেশী আমি পেয়ে গিয়েছি।
সকাল ৬ টা ৭ জানুয়ারি আজ আমরা যাবো Batu Caves যা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ১৩ কিলোমিট উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড় যা গোম্বাক জেলার পুরাতন গুহা মন্দিরে যেখানে রয়েছে পর্যাক্রমকি গুহা। বাটু নদী থেকে এর নাম নেয়া হয়েছে বলে ধারণা করা হয়। ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দির গুলোর মধ্যে এটি একটি যা শ্বর মুরুগানের প্রতি নিবেদিত।

বাটু কেভসের বয়স আনুমানিক ৪০ কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে.থাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাটু কেভসের মূল আকরসন গুহা। ভূমি থেকে ১০০ মিটার উচ্চতায় গুহাগুলো অবস্থিত। তিনটি বৃহদাকারের এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে। সবচেয়ে বড়োটির নাম মন্দির গুহা। এর রয়েছে ১০০ মিটার উঁচু সিলিং। আমাকে মন্দিরে পৌঁছাতে ২৭২টি সিড়ি বেয়ে উঠতে হয়। দাদুর পক্ষে সিড়ি বেয়ে উপরে যাওয়া সম্ভব ছিলো না বলে দাদু গাড়িতে আমার জন্য অপেক্ষা করে আশপাশের জায়গা ঘুরে দেখে আর আমি উপরে যাই। প্রকৃতির অসম্ভব মায়া দিয়ে গুহাটি তৈরি আমার দেখা সবচেয়ে সুন্দর গুহা।
বাটু গুহা দেখার পর আমরা চলে যাই Genetic Sky Way এর দিকে। ক্যাবলকারে ঘুরে আমরা হোটেলে ফিরে আসি। সন্ধ্যার পর মালেয়শিয়ার রাস্তার পাশে দেখতে পাই ওপেন কনসার্ট চলছে। সেখানে কিছুক্ষণ গান শুনি। হোটেলে ফিরার পথে একজন চিত্রশিল্পীর পেছনে দাড়িয়ে যাই যিনি মোম রং দিয়ে কত সুনিপুণ ভাবে অবিকল শিল্পীর সামনে বাসা মানুষেটার অবয়ব ক্যানভাসে তুলে যাচ্ছেন।

ঝকঝকে আকাশ, বাংলাদেশ যেখানে শীতের কনকনে হাওয়া সেখানে মালেয়শিয়ার আবহাওয়া উষ্ণ। ৮ জানুয়ারি সকালের নাস্তা করে বেরিয়ে পড়ি ।প্রথমে যাই King Palace সোনালী রাজ প্রাসাদটি ঘুরে আমরা রওয়ানা দেই Petronas Twin Tower এর উদ্দেশ্যে। উচ্চতার দিক থেকে বর্তমানে ১৬ নম্বরে রয়েছে মালয়েশিয়ার ‘পেট্রোনাস টাওয়ার’। পেট্রোনাস টাওয়ার’ হচ্ছে মালয়েশিয়ার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোনাসের সদর দফতর। ৮৮ তলা বিশিষ্ট এই টাওয়ারটি কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত।
কুয়ালালামপুর শহরের যে স্থানে পেট্রোনাস টুইন টাওয়ার অবস্থিত তার নাম কেএলসিসি বা কুয়ালালামপুর সিটি সেন্টার।পর্যটকদের জন্য স্কাই ব্রিজ হচ্ছে সেরা আকর্ষণ। আমার জন্য সেখানে উঠতে পারাটা জীবনের এক বিশাল অভিজ্ঞতা আর তাই কেউই কুয়ালালামপুরে এসে স্কাই ব্রিজ না ঘুরে যায় না।
৯ জানুয়ারি আমার বাংলাদেশ ফিরে আসার সময়। এই ছোট ভ্রমণে আমি একটি বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করেছি ভ্রমণের কোন বয়স নেই। ৭৩ বছর বয়সেও আমার দাদু ঘুরে বেড়াতে ভালোবাসেন। আমাদের উচিৎ আমাদের দাদু নানুদেরকে সঙ্গ দেয়া।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








