Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হজের পর মুসলিম জাহানের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: January 21, 2011 | 9:40 AM

ইউএসএনিউজ ডেস্ক:  আজ বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। চারদিন বিরতি দিয়ে আবার ২৮ জানুয়ারি দ্বিতীয় দফা শুরু হওয়ার কথা রয়েছে। ৩০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার তাবলিগি সম্মেলন শেষ হবে।হজের পর মুসলিম জাহানের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশ। প্রথমবারের মতো এবার দুই পর্বে ইজতেমা হচ্ছে।যাতায়াত ও যানজটের দুর্ভোগ কমাতে এবং মুসলি্লদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এদিকে বিশ্ব ইজতেমায় আসা দু\’জনের মৃত্যু হয়েছে। তাদের একজন পুলিশ। দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অন্যজনের গাড়িচাপায় মৃত্যু হয়।মুসলি্লদের ঢল :বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সব প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। কয়েক দিন ধরেই তুরাগ নদীর তীরে সমবেত হতে শুরু করেছেন দেশি-বিদেশি মুসলি্লরা। গতকাল বৃহস্পতিবার ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, দেশ-বিদেশের মুসলি্লদের ঢল। এবার দুই পর্বে অনুষ্ঠিত ইজতেমায় প্রথম পর্বে অংশ নেবেন বিদেশি মুসলি্লরা। ২০ থেকে ২৫ হাজার বিদেশি মেহমান অংশ নিতে পারেন। এর জন্য মাঠের উত্তর-পশ্চিম কোনায় বিশেষ ক্যাম্পে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে গ্যাস ও টেলিফোনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। ইতিমধ্যেই এশিয়া ও ইউরোপের কয়েক হাজার মেহমান এসে পেঁৗছেছেন। প্রথম দিন আজ দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসলি্লদের স্রোত এখন তাই টঙ্গীমুখী। ট্রেন, বাস, ট্রাক ও নৌকাসহ বিভিন্ন যানবাহনের পাশাপাশি হেঁটেও লাখ লাখ মুসলি্ল ইজতেমার মাঠে যোগ দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসলি্লদের আগমন অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার মুসলি্ল ইজতেমায় যোগ দিয়েছেন।

ট্যাগ:
Situs Streaming JAV