হঠাত্ বুকে ব্যথা হলে
ডা. মোড়ল নজরুল ইসলাম : বুকের ব্যথা হলে আমাদের প্রথমে মনে হয় এটা হার্টের ব্যথা কিনা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব বুকের ব্যথা হার্টের ব্যথা নয়। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. অনুপ কুমার শাহ-এর মতে, বুকে ব্যথা হলে হার্টের ব্যথা হবে এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রে এসিডিটির কারণে বুকে ব্যথা হয়। এমনকি অনেক সময় মাংস পেশীর ব্যথাও হার্টের ব্যথার মত মনে হয়। বুকে কাশি থাকলেও ব্যথা হতে পারে। আর এধরনের বুকের ব্যথা রোগী বাইরে থেকে অনুভব করতে পারে। তবে হার্টের ব্যথা সাধারণত বুকের ব্যথা থেকে সম্পূর্ণ ভিন্নতর হয়। হার্টের ব্যথা হলে বুকে তীব্র ব্যথা থাকে এবং এ ব্যথা বুকের মাঝখানে ঘনীভূত থাকে। বুক চেপে ধরে। অনেক ক্ষেত্রে এ বুকের ব্যথা ঘাড় ও হাত বরাবর সম্প্রসারিত হতে পারে। পাশাপাশি হার্টের ব্যথাজনিত কারণে বুকে ব্যথা হলে শরীর ঘেমে যায় ও অস্থির লাগে। রোগীর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, বুকে এধরনের ব্যথা হলে কোন অবস্থাতেই বাড়িতে চিকিত্সা দেয়া উচিত নয়। রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে সুফল পাওয়া যায়। মনে রাখতে হবে, হার্ট এ্যাটাকজনিত বুকের ব্যথা হলে রোগীকে যত দ্রুত হাসপাতালে নেয়া যাবে ততই ভালো। অন্যথায় যে কোন সময় বিপর্যয় ঘটে যাবার সম্ভাবনা থাকে। তাই বুকের ব্যথা অবহেলা করবেন না।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








