হরমুজ প্রণালী পাড়ি দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে
ডেস্ক: কোন বাধা ছাড়াই উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালী পার হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন। ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও এটি মঙ্গলবার ওই প্রণালী অতিক্রম করে। তবে এ সময় তাকে প্রহরা দেয় দ্রুতগতির যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার কেপ সেন্ট জর্জ। এর আগে মার্কিন যুদ্ধজাহাজ জন সি স্টেনিসকে পারস্য উপসাগরে না ফিরতে হুঁশিয়ার করেছিল ইরান। তার প্রায় এক মাস পর আব্রাহাম লিঙ্কন ওই প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পশ্চিমা দেশগুলো ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দেয় ইরান। সমুদ্রপথে রপ্তানি হওয়ার বিশ্বের মোট তেলের বেশির ভাগ এই প্রণালী দিয়েই বিভিন্ন দেশে যায়। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একে অনুসরণ করছিল একই বহরের দ্রুতগতির যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার কেপ সেন্ট জর্জ। আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের আক্রমণকারী বাহিনীর প্রধান এডমিরাল ট্রয় শুমেকার বলেন- ইরানের বাগাড়ম্বর শুনলে মনে হবে এখানে খুবই উত্তেজনা বিরাজ করছে। প্রণালীটি অতিক্রম করার সময় এ বিষয়ে আমরা সতর্ক ছিলাম। আমরা আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এখানে আসি। আমাদের লক্ষ্য পেশাদারিত্ব বজায় রাখা ও আমাদের সূচি ঠিক রাখা। বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র বিরোধ চলছে। পরমাণু প্রকল্পের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন বলে দাবি করছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ইরানি তেল সম্পর্কিত লেনদেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১লা জুলাই থেকে ইইউ’র নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে ইরানের তেল রপ্তানি মারাত্মক বাধাগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








