হলিউডে সবচেয়ে বেশি আয় ‘টোয়াইলাইট’খ্যাত মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের

গত এক বছরে হলিউডে সবচেয়ে বেশি আয় করেছেন ‘টোয়াইলাইট’খ্যাত মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। এ দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ক্যামেরন ডায়াজ, স্যান্ড্রা বুলক, অ্যাঞ্জেলিনা জোলির মতো বাঘা বাঘা হলিউডের অভিনেত্রীদের। ২০১১ সালের মে মাস থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত ধরলে এ সময়ে স্টুয়ার্ট আয় করেছেন মোট সাড়ে ৩৪ মিলিয়ন ডলার। আর এর মধ্য দিয়েই হলিউডের সর্বাধিক আয়কারী নারী তারকার আসনে অধিষ্ঠিত হয়েছেন সবে ২২ বছরে পা দেওয়া এই তারকা। ফোর্বস ম্যাগাজিনের এ তালিকায় স্টুয়ার্টের পরের অবস্থানে রয়েছেন ‘চার্লিস অ্যাঞ্জেলস’ তারকা ক্যামেরন ডায়াজ, যার আয়ের পরিমাণ ৩৪ মিলিয়ন ডলার। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে নিউইয়র্ক ডেইলি নিউজ। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছেন স্যান্ড্রা বুলক, অ্যাঞ্জেলিনা জোলি এবং শার্লিজ থেরন। গত এক বছরে তাঁদের আয়ের পরিমাণ ২৫, ২০ ও ১৮ মিলিয়ন ডলার। সেরা দশে ঠাঁই পাওয়া অন্য তারকারা হলেন জুলিয়া রবার্টস (১৬ মিলিয়ন ডলার), সারাহ জেসিকা পার্কার (১৫ মিলিয়ন ডলার), মেরিল স্ট্রিপ (১২ মিলিয়ন ডলার), ক্রিস্টেন উইগ (১২ মিলিয়ন ডলার) ও জেনিফার অ্যানিস্টন (১১ মিলিয়ন ডলার)। এদিকে ফোর্বস দাবি করেছে, হলিউডের নারী তারকারা বড় অঙ্কের পারিশ্রমিক পেলেও তা পুরুষ তারকার তুলনায় কম। গত এক বছরে সর্বাধিক আয়কারী ১০ জন নারী তারকা সব মিলিয়ে আয় করেছেন ২০০ মিলিয়ন ডলার, যেখানে পুরুষ তারকারা আয় করেছেন ৩৬১ মিলিয়ন ডলার।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








